যশোরের ঝিকরগাছায় মোটরসাইকেল আরোহী এক ব্যক্তির মাথায় দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। এ ঘটনায় হামলাকারী ব্যক্তিকে আটক করে দড়ি দিয়ে বেঁধে পিটিয়ে হত্যা করা হয়েছে।
আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার সোনাকুড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম (৫০) ওই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। রফিকুলের কোপে আহত হয়েছেন একই গ্রামের আজগার আলীর মেয়ের স্বামী জহর আলী (৪০)।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, আজ সকালে জহর শ্বশুর বাড়ি থেকে মোটরসাইকেলে বাঁকড়া বাজারে যাচ্ছিলেন। পথে রফিকুল তাঁর মাথায় দা দিয়ে কোপ দেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী রফিকুলকে দড়ি দিয়ে বেঁধে পিটুনি দেয়। একপর্যায়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
আহত জহরের স্ত্রী নাজমা খাতুন বলেন, ‘আমাদের সঙ্গে প্রতিবেশী রফিকুলের ব্যক্তিগত অথবা পারিবারিক কোনো পূর্বশত্রুতা ছিল না। টাকা-পয়সারও কোনো লেনদেন নেই। কী কারণে আমার স্বামীকে কোপ দিয়েছেন, বুঝতে পারছি না। কিছুদিন আগে মাদকসেবী রফিকুল সোনাকুড় গ্রামের হিন্দুপাড়ায় একজনের ঘাড়ে কোপ দেন। তবে ঘাড়ে না লেগে ওই ব্যক্তির একটি আঙুল কেটে যায়।’
নিহত রফিকুলের জামাতা বাপ্পারাজ বলেন, ‘লোকমুখে শুনলাম আমার শ্বশুর নাকি জহর আলীকে কোপ দিয়েছেন। পরে গ্রামবাসী তাঁকে দড়ি দিয়ে বেঁধে পেটালে তিনি মারা যান। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে।’
লাশ উদ্ধার করা বাঁকড়া পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে সোনাকুড় থেকে রফিকুল ইসলামের লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের পাশে দড়ি পাওয়া গেছে।
এ বিষয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, ‘নিহত রফিকুল ইসলাম মাদকাসক্ত ছিলেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। তিনি জহর আলী নামের এক ব্যক্তিকে দা দিয়ে আঘাত করায় উত্তেজিত জনতা তাঁকে পিটুনি দেয়। একপর্যায়ে তিনি মারা যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

জেসমিনের ভুক্তভোগীর বাসায় নিয়মিত যাতায়াত ছিল। এ কারণে তিনি বাসায় বিপুল পরিমাণ নগদ টাকা থাকার বিষয়টি জানতেন। সেই তথ্য কাজে লাগিয়ে পরিচিত কয়েকজনকে নিয়ে ডাকাতির পরিকল্পনা করেন।
৩ মিনিট আগে
মৌসুমি শ্রমিকদের চাকরি স্থায়ীকরণসহ তিন দফা বাস্তবায়নের দাবিতে চার ঘণ্টার কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ করেছেন ঠাকুরগাঁও সুগার মিলের শ্রমিক-কর্মচারীরা। আজ বুধবার (২২ জুলাই) সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত মিলগেট সংলগ্ন জামতলা এলাকায় এ কর্মবিরতি পালন করা হয়।
২১ মিনিট আগে
কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে মানিক মিয়া (৩৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের বিসিআইসি গোডাউনের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৩৫ মিনিট আগে
শরীয়তপুরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে শরীয়তপুর জেলা শহরের ধানুকা এলাকার শরীয়তপুর-মাদারীপুর সড়ক থেকে তাঁদের আটক করে পালং মডেল থানা-পুলিশ। আটককৃত সালাম মাদবর (৪২) ও কালু সরদার (৪৫) মাদারীপুর জেলার বাসিন্দা।
৩৮ মিনিট আগে