
আবরার ফাহাদের দেখানো পথেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘আবরার ফাহাদের দেখানো বাংলাদেশপন্থী পথ, ভারতীয় আধিপত্য বিরোধী পথ, আগ্রাসনবিরোধী পথেই এনসিপি রাজনীতি করছে। সেই পথ ধরেই জুলাই গণ-অভ্যুত্থান হয়।’
আজ মঙ্গলবার বেলা ১টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের নাহিদ এসব কথা বলেন। আবরারের কবর জিয়ারতের মধ্য দিয়ে কুষ্টিয়ায় এনসিপির জুলাই পদযাত্রা শুরু হয়।
নাহিদ ইসলাম বলেন, ‘আবরার থেকে আবু সাঈদ, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গত ১৬ বছরে যারা গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন, আমরা সেই সব শহীদ ও নির্যাতিত মানুষকে ধারণ করি। দেশ গড়তে জুলাই পদযাত্রায় আমরা সেই শহীদদের আকাঙ্ক্ষা ধারণ করি।’
দলটির আহ্বায়ক বলেন, ‘২০১৮ সালের কোটা সংস্কার ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের পর ২০১৯ সালে আবরার হত্যা একটি বড় ঘটনা ছিল জাতীয় রাজনীতিতে। আবরার ফাহাদের মৃত্যুর প্রতিবাদের আন্দোলন বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছিল। আবরার ফাহাদের মৃত্যুর প্রতিবাদের মাধ্যমে ভারতীয় আধিপত্যবাদবিরোধী লড়াইটা আবার শুরু হয়েছিল। “দিল্লি না ঢাকা” স্লোগান উঠেছিল।’
এর আগে এনসিপি নেতাদের গাড়িবহর কুষ্টিয়া শহর থেকে শহীদ আবরার ফাহাদের গ্রামের বাড়ি রায়ডাঙ্গা পৌঁছায়। সেখানে কবর জিয়ারত শেষে আবরারের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন দলের নেতারা। এরপর দিনব্যাপী পদযাত্রা কর্মসূচি শুরু করেন তাঁরা।

এ সময় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, খুলনা বিভাগের সংগঠক নয়ন আহম্মেদসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সকালে কুষ্টিয়ার একটি রিসোর্টে জুলাই আন্দোলনে শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে দলের নেতারা কথা বলেন।
উল্লেখ্য, ২০১৯ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা।

একসময় স্বস্তি ও নিরাপদ যাত্রার অন্যতম মাধ্যম ছিল ট্রেন। কিন্তু সময়ের সঙ্গে সেই ট্রেনযাত্রাই এখন পরিণত হয়েছে ভোগান্তি আর মৃত্যুঝুঁকির যাত্রায়। লাইনচ্যুত হওয়া, ইঞ্জিনে আগুন লাগা কিংবা ইঞ্জিন বিকল হয়ে মাঝপথে ট্রেন আটকে পড়া—নিত্যদিনের এসব ঘটনায় আতঙ্ক বাড়ছে যাত্রীদের।
৬ ঘণ্টা আগে
বরগুনার আমতলী পৌরসভার কেন্দ্রীয় লেকের সৌন্দর্যবর্ধনের প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। লেকের মধ্যে নির্মাণাধীন ওয়াকওয়েতে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও ত্রুটিপূর্ণ কাজের কারণে গতকাল রোববার অবকাঠামো ধসে পড়ে।
৬ ঘণ্টা আগে
দ্বীপ জেলা ভোলায় বিদ্যুতের ঘন ঘন আসা-যাওয়ায় (লোডশেডিং) অতিষ্ঠ হয়ে উঠেছেন গ্রাহকেরা। বিদ্যুতের আবাসিক সংযোগের গ্রাহকেরা শুধু নন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিল্পকারখানার মালিকেরাও। বিদ্যুৎ না থাকায় বিভিন্ন কারখানায় উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
৬ ঘণ্টা আগে
যশোরের মনিরামপুরে সরকারি অর্থে দুটি খাল পুনঃখননের পর তীরে বৃক্ষরোপণ প্রকল্পে নিম্নমানের চারা লাগিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) দপ্তরের বিরুদ্ধে।
৭ ঘণ্টা আগে