খুলনার দিঘলিয়া উপজেলায় পল্লিচিকিৎসকের বাড়িতে গুলি করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার বারকপুর লক্ষ্মীকাটি গ্রামে এ ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। থানায় কোনো অভিযোগও করা হয়নি।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, রাত পৌনে ১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত উপজেলার লক্ষ্মীকাটি গ্রামের পল্লিচিকিৎসক অরবিন্দুর বাড়ি লক্ষ্য করে গুলি চালায়। এতে থাইগ্লাসে লেগে একটি ছিদ্র হয়। তবে কারও কোনো ক্ষতি হয়নি। এরপর দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে।
এলাকার একটি সূত্র জানায়, পল্লিচিকিৎসকের এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ছিল। যেটি এলাকার কয়েকজন হাতেনাতে ধারে ফেলেন। স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে সালিস হয়। সেখানে টাকার একটি দেন-দরবার হয়।
কিন্তু চতুর পল্লিচিকিৎসক সেই টাকা না দিয়ে অন্যত্র কার্যালয় খোলেন। গতকাল রাতে তাঁকে স্থানীয় বাসিন্দাদের ওই পক্ষটি ডাকতে গেলে বাড়ি থেকে বের হননি অরবিন্দু। এতে ক্ষিপ্ত হয়ে তারা গুলি করে। এ ঘটনার পর ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জানতে চাইলে দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হোসাইন মাসুম বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পল্লিচিকিৎসক আজ রোববার রাত সাড়ে ৮টা পর্যন্ত থানায় কোনো অভিযোগ করেননি। অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কুষ্টিয়ার দৌলতপুরে একাধিক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসার মুহতামিম ও শিক্ষককে আটক করতে গিয়ে বিক্ষুব্ধ জনতার হামলায় দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার খলিশাকুন্ডি...
৮ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও ওভারফ্লো কনটেইনার ইয়ার্ড পরিচালনা-রক্ষণাবেক্ষণে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি সই করেছে বাংলাদেশ।
১১ মিনিট আগে
চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই পোশাক শ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ইপিজেডের ৫ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন এনএইচপি ফ্যাশনে কর্মরত শ্রমিক খলিল এবং স্মার্ট জ্যাকেট বিডি লিমিটেডের শ্রমিক তামান্না।
১৬ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুরে লন্ডনপ্রবাসী চিকিৎসক ডা. শাহ জালালের বিরুদ্ধে জমি লিখে নিয়ে বাবা-মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ করেছেন তাঁর মা আনোয়ারা বেগম। ডা. শাহ জালাল অভিযোগ অস্বীকার করে সম্পত্তি বণ্টনকে পারিবারিক বিরোধ বলে দাবি করেছেন। বিষয়টি আদালতে বিচারাধীন।
২৩ মিনিট আগে