আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা বলেছেন, বর্তমান প্রজন্মের সন্তানেরা ফেসবুকের পজিটিভ বিষয়গুলো এড়িয়ে যায় এবং নেগেটিভ বিষয়গুলো বেশি আয়ত্তে নেয়। আমাদের সকলের উচিত সন্তানদের সোশ্যাল মিডিয়ার খারাপ দিকগুলো থেকে দূরে রেখে কীভাবে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করা যায় সেদিকে খেয়াল রাখা।
আজ শুক্রবার সকালে নড়াইল শহর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সরকারি প্রাথমিক শিক্ষকদের সমাবেশে ‘ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে উত্তরণ: আমাদের চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাশরাফি বলেন, আমি শিক্ষক পরিবারের সন্তান, শিক্ষকদের সম্মান দেওয়ার ব্যাপারে আমি সব সময়ই সজাগ। সবকিছু ঠিক থাকলে আপনাদের যে বিদ্যালয়গুলো জাতীয়করণ হয়নি সেটা জাতীয়করণের জন্য আমি প্রধানমন্ত্রীকে বিনীত অনুরোধ জানাবো। আর একটা বিষয় আমি আপনাদের বলতে চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নাই। প্রধানমন্ত্রী প্রত্যেকটা সেক্টরের উন্নয়নে কাজ করেছেন। বিগত চার বছরে নড়াইলে দুইশ কোটি টাকা ব্যয়ে গ্রামীণ রাস্তা এবং স্কুলের উন্নয়ন হয়েছে। আরও উন্নয়নের কাজ নড়াইলে চলছে। নবগঙ্গা নদী খনন, নড়াইল শহরের মাঝ দিয়ে ফোর লেন রাস্তা, হাসপাতালসহ সার্বিক উন্নয়ন অব্যহত রয়েছে।
মভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আতিকুর রহমানসহ অনেকে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে