
শিশু ধর্ষণের ঘটনায় আসামিদের ফাঁসির দাবিতে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে বিক্ষোভ করা হচ্ছে। আজ রোববার সকালে জেলার ছাত্র-জনতা এই বিক্ষোভের আয়োজন করেছেন।
বিক্ষোভকারীরা ধর্ষণে জড়িত ব্যক্তিদের অবিলম্বে ফাঁসির দাবি জানিয়েছেন। তাঁরা বলেন, এ রকম পৈশাচিক ঘটনা থামাতে তাঁদের যেন দ্রুত ফাঁসি দেওয়া হয়। সেই সঙ্গে আসামিদের পক্ষে কোনো আইনজীবী যেন আদালতে না দাঁড়ান, সেই দাবিও জানিয়েছেন তাঁরা।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী সাদিয়া খাতুন বলেন, বেলা সাড়ে ১১টা থেকে শহরের সড়কগুলো অচল করে দিয়েছেন ছাত্র-জনতা। অপরাধীদের ফাঁসি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।

এদিকে প্রধান গেট বন্ধ থাকলেও বিকল্প গেট দিয়ে বিচার ও সেবাপ্রার্থীরা সীমিতভাবে আদালতে যাতায়াত করতে পারছেন।

উপকূলীয় এলাকায় জেলেরা ডিজেল-সংকটে ট্রলার নিয়ে গভীর সমুদ্রে মাছ শিকারে যেতে পারছেন না। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের বিরূপ প্রভাব পড়েছে এই অঞ্চলে। যে কারণে ঈদ আনন্দ নেই দক্ষিণাঞ্চলের সমুদ্রঘেঁষা মৎস্য মোকামগুলোয়।
৩ মিনিট আগে
মাদারীপুরের কালকিনি উপজেলার ভুরঘাটা এলাকায় প্রেমিকের অস্ত্রের আঘাতে গুরুতর জখম তরুণী মারা গেছেন। গতকাল মঙ্গলবার (১৭ মার্চ) রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই তরুণী মারা যান বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
৩৮ মিনিট আগে
কোটচাঁদপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা বশির আহম্মেদ বলেন, ‘কোটচাঁদপুর উপজেলায় ১৩ হাজার ৫৫৫ জন সরকারের বিভিন্ন ভাতাভোগী রয়েছেন। যার মধ্যে ৬ হাজার ২০৬ জন বয়স্ক, বিধবা ভাতা পান ২ হাজার ৯৭০ জন এবং প্রতিবন্ধী ভাতা পেয়ে থাকেন ৪ হাজার ৩৭৯ জন। তাঁদের ঈদের আগে তিন মাসের ভাতার টাকা পাওয়ার কথা ছিল।
৪০ মিনিট আগে
বাগেরহাটের কচুয়ায় পুলিশ সদস্যকে কুপিয়ে নাদিম শেখ (৩৩) নামের এক গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে ছিনিয়ে নিয়েছেন তাঁর সহযোগীরা।
১ ঘণ্টা আগে