
খুলনায় আদালত চত্বরের বাইরে দুর্বত্তদের গুলিতে দুজন নিহত হয়েছেন। আজ রোববার দুপুর সোয়া ১২টার দিকে মহানগর দায়রা জজ আদালতের প্রধান ফটকের বাইরে এ ঘটনা ঘটে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, নিহত দুজন হলেন মো. ফজলে রাব্বি (রাজন) ও হাসিব হাওলাদার।
পুলিশ জানায়, রাজনের নামে ৬টি মামলা রয়েছে। হাসিবের নামেও একাধিক মামলা রয়েছে। দুজনই শীর্ষ সন্ত্রাসীদের সহযোগী।

জানা গেছে, দুজনেই একটি মামলায় হাজিরা দিয়ে একটি মোটরসাইেকেলের ওপর বসা ছিলেন। এ সময় দুর্বৃত্তরা দুজনকে গুলি করে পালিয়ে যায়।

গাজীপুরে মহাসড়কের ২০ কিলোমিটার এলাকায় গড়ে উঠেছে অবৈধ পাঁচটি বাজার। মহাসড়কের ফুটপাত ও লেন জবরদখল করে এগুলো গড়ে তোলা হয়েছে। এতে বাড়ছে যানজট। ভোগান্তিতে পড়েছে মহাসড়কে চলাচলকারী শত শত পরিবহনের হাজার হাজার যাত্রী। তবে অবৈধ এসব বাজার উচ্ছেদ না করে প্রশাসনের পক্ষে দেওয়া হচ্ছে ইজারা।
৩ মিনিট আগে
চট্টগ্রামের পতেঙ্গায় একটি তেলের ট্যাংকারে অবৈধভাবে মজুত করা প্রায় ২০ লাখ টাকার জ্বালানি তেল (ডিজেল) বিক্রির সময় জব্দ করেছে কোস্ট গার্ড। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৯ জনকে আটক করা হয়েছে। আজ বুধবার রাত ১০টার দিকে এক বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির...
১২ মিনিট আগে
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে কুমিল্লার পশুর হাটে এবার নতুন আকর্ষণ ‘সুলতান’। জেলার সদর দক্ষিণ উপজেলার লক্ষ্মীনগর এলাকার একটি অ্যাগ্রো ফার্মে আনা হয়েছে বিশাল আকৃতির উট। এর নাম দেওয়া হয়েছে সুলতান, যাকে দেখতে প্রতিদিন ভিড় করছে নানা বয়সী মানুষ।
১৪ মিনিট আগে
লালমনিরহাট পৌরসভার বাবুপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে স্বামী হৃদয়কে (৩২) জবাই করে হত্যাচেষ্টার অভিযোগে স্ত্রী উম্মে জান্নাত সাথীকে (২৮) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ মে) দুপুরে লালমনিরহাট পৌরসভার বাবুপাড়া এলাকার এরশাদ হোসেনের বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।
১৭ মিনিট আগে