মাগুরা শালিখার আড়পাড়া-শালিখা সড়কের আড়পাড়া বাজারের দাউদ মুনশির রাইচ মিলের সামনে বালুভর্তি ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আড়পাড়া বাজারের দাঁতের চিকিৎসক সাহাবুর রহমান (৪০) ও কাপড়ের দোকানের কর্মচারী শাকিব হোসেন (২৫) মোটরসাইকেলযোগে বাজার থেকে গ্রামের বাড়ি জুনারী যাচ্ছিলেন। পথিমধ্যে দাউদ মুনশির রাইচ মিলের সামনে পৌঁছালে ওষুধের কাভার্ড ভ্যানকে সাইড দিতে গিয়ে বালুভর্তি ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। নিহত শাহাবুর শালিখা উপজেলার ঝুনারী গ্রামের নুরমহম্মদ মোল্লার ছেলে ও সাকিব হোসেন একই গ্রামের শামিমুর রহমান মোল্লার ছেলে। ঘাতক ট্রাকসহ চালক হানিফ মোল্লাকে ও পিকআপ ভ্যান শালিখা থানার পুলিশ আটক করলেও পিকআপ ভ্যানের চালক ও হেলপার পালাতক রয়েছে।
এ বিষয়ে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন বলেন, ‘আমরা দুর্ঘটনার সংবাদ পাওয়া মাত্র দুর্ঘটনাস্থলে পৌঁছাই এবং দুর্ঘটনায় নিহত দুজনকে উদ্ধার করি। ঘাতক ট্রাক ও পিকআপ ভ্যান জব্দ করি। এ ছাড়া ট্রাকের চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের অদূরে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধের দাবিতে প্রতিরোধ গড়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার দুপুরে কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব খোলাবাড়ী গ্রামের বাসিন্দারা নদীতে গিয়ে বালু তোলায় ব্যবহৃত একটি ড্রেজার ও একটি নৌকা আটক করেন।
৩ ঘণ্টা আগে
সভায় মূল বিষয়বস্তুর ওপর কি-নোট উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমনা গুপ্ত। সভায় অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যসচিব সুব্রত চৌধুরী....
৩ ঘণ্টা আগে
রাজশাহীর রেশমশিল্পের পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’। আজ শনিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়ে ভদ্রা মোড়, তালাইমারী ও সাহেব বাজার হয়ে হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের...
৩ ঘণ্টা আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক-সংবাদপত্রের বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশে মিথ্যাচার চালাচ্ছে। স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
৩ ঘণ্টা আগে