
বাগেরহাটকে পানি সংকটাপন্ন এলাকা ঘোষণার দাবিতে কলস মাথায় নিয়ে মানববন্ধন করেছেন পশুর নদপাড়ের শতাধিক বাসিন্দা। বিশ্ব পানি দিবস-২০২৪ উপলক্ষে আজ শুক্রবার মোংলা উপজেলার দক্ষিণ কাইনমারী এলাকায় এ কর্মসূচি পালিত হয়েছে।
মানববন্ধনে বক্তব্য দেন পশুর রিভার ওয়াটারকিপারের সভাপতি মো. নূর আলম শেখ, মোংলা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ বিভাষ চন্দ্র বিশ্বাস, মোংলা টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. সেলিম প্রমুখ।
বক্তারা বলেন, মোংলা উপজেলার চারদিকে পানি থাকলেও কোনো খাওয়ার পানি নেই। সুন্দরবন উপকূলে ৭৩ শতাংশ পরিবার সুপেয় পানি থেকে বঞ্চিত। খারাপ পানি খেতে বাধ্য হচ্ছে। বাংলাদেশ পানি আইনের ১৭ ধারা অনুযায়ী বাগেরহাটসহ উপকূলীয় অঞ্চলকে পানি সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করতে হবে।
এদিকে একই দাবিতে বাগেরহাট প্রেসক্লাবের সামনে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স ও জলবায়ু অধিপরামর্শ ফোরামের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তব্য দেন জলবায়ু অধিপরামর্শ ফোরামের সহসভাপতি মুখার্জী রবিন্দ্রনাথ, সাধারণ সম্পাদক শেখ আসাদ, আব্দুস সালাম, সাংবাদিক ইসরাত জাহান প্রমুখ।
বক্তারা বলেন, ‘চারদিকে পানি, তার পরও আমরা পানির সংকটে রয়েছি। সুপেয় পানির সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে হবে। প্রধানমন্ত্রীর দেওয়া রেইন ওয়াটার হার্ভেস্টিং ট্যাংক প্রদানের ক্ষেত্রে ন্যায্যতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি নাব্যতা হারানো নদী, খাল ও পুকুর খননের মাধ্যমে পানির সংকট নিরসনের দাবি জানান বক্তারা।
এ ছাড়া শরণখোলা ও রামপালে একই ধরনের কর্মসূচি পালিত হয়েছে।

ডিপো থেকে তেল সরবরাহ বন্ধ রেখেছেন খুলনার জ্বালানি তেল ব্যবসায়ীরা। আজ শনিবার (১৪ মার্চ) সকাল ৮টা থেকে তেল উত্তোলন ও বিপণন বন্ধ রাখার কর্মসূচি পালন করছেন তাঁরা। জানা গেছে, চাহিদা অনুযায়ী জ্বালানি তেল না পাওয়ায় পদ্মা, মেঘনা ও যমুনার ডিপো থেকে খুলনাসহ ১৫ জেলায় তেল উত্তোলন ও বিপণন বন্ধ রাখা হয়েছে।
৩ মিনিট আগে
পবিত্র ঈদুল ফিতরের প্রায় এক সপ্তাহ বাকি থাকতেই রাজধানীর জুরাইনের শপিং মলগুলোতে দেখা গেছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। গতকাল শুক্রবার সকাল থেকেই এসব শপিং মলগুলোতে কেনাকাটা করতে আসেন ক্রেতারা। ফুটপাতের দোকানগুলোতেও ভিড় দেখা গেছে।
৬ মিনিট আগে
চাঁদপুরের ফরিদগঞ্জে কলাপাতা কাটাকে কেন্দ্র করে তর্কের জেরে ঘুষিতে সিএনজিচালিত অটোরিকশাচালক বিল্লাল হোসেন (৫০) নিহতের ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন।
১০ মিনিট আগে
চট্টগ্রামে অবস্থিত রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের কার্যালয়ে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির মাত্রা জানতে তিন সদস্যর একটি কমিটি গঠন করা হয়েছে। আজ শনিবার (১৪ মার্চ) দুপুরে রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সবুক্তগীন এ কথা জানান।
২২ মিনিট আগে