মারামারি ও গোলাগুলির ঘটনায় খুলনা সিটি করপোরেশনের সাবেক এক নারী কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১টার দিকে নগরীর মোল্লাপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার জেসমিন পারভীন জলি খুলনা সিটি করপোরেশনের সংরক্ষিত ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। এ ছাড়া তিনি ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী ছিলেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা, গোয়েন্দা পুলিশের এসআই বিধান চন্দ্র রায় বলেন, ‘তিনি মারামারি ও গোলাগুলি মামলার সন্দেহভাজন আসামি। তাঁকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।’
আদালত সূত্রে জানা যায়, শেখ রফিকুজ্জামানের ছেলে রাফসান জানী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় খুলনা আজম খান কমার্স কলেজের সমন্বয়ক ছিলেন। ২০২৪ সালের ২৭ জুলাই শিববাড়ি মোড়ের ‘দুর্জয়’ স্থাপনায় ‘স্টেপ ডাউন হাসিনা’ লেখা ব্যানার লাগিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনের ঘোষণা দেওয়া হয়।
এই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ৩০ জুলাই আওয়ামী লীগ নেতারা জানীকে খুলনা সার্কিট হাউসে ডেকে নেন এবং আন্দোলন থেকে সরে আসতে হুমকি দেন। ওই দিন রাত সাড়ে ১২টার দিকে ছাত্ররা বাধ্য হয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয়।
৪ আগস্ট বিকেল ৪টার দিকে রাফসান জানীর নেতৃত্বে একটি মিছিল রূপসা ঘাট হয়ে আন্দোলনের কেন্দ্রস্থল শিববাড়ি মোড়ে যাওয়ার উদ্দেশে ফাতেমা স্কুলের সামনে পৌঁছালে অস্ত্রধারী মো. রফিক ওরফে কসাই রফিক, মো. সুমন ওরফে ভিপিসহ আরও ১৫-২০ জনের একদল সন্ত্রাসী হামলা চালায়। তাঁরা শটগান, বন্দুক, রামদা, হকিস্টিক, লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও গুলি বর্ষণ করে।
গুলিবিদ্ধ হয়ে জানী আহত হলে সহকর্মীরা তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা পুলিশের ভয়ে তাঁকে গোপনে চিকিৎসা করান।
২৯ আগস্ট জানীর বাবা শেখ রফিকুজ্জামান খুলনা থানায় একটি মামলা করেন। মামলার তদন্তের অংশ হিসেবে সাবেক কাউন্সিলর জেসমিন পারভীন জলিকে গ্রেপ্তার করা হয়েছে।

ভারী বৃষ্টির কারণে কক্সবাজারের পেকুয়া উপজেলায় পাহাড় ধসে মো. মিনহাজ উদ্দিন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা আড়াইটার দিকে উপজেলার টৈটং ইউনিয়নের খলিফামোড়া আলমেরঝিরি গ্রামে এ ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে
কক্সবাজার সৈকতে বেড়াতে আসা এক অস্ট্রেলিয়ান নারী পর্যটককে ধর্ষণচেষ্টার মামলায় তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই মামলায় এক কটেজ মালিককে খালাস দেওয়া হয়েছে।
৪০ মিনিট আগে
বরিশাল নগরীর জগদীশ সারস্বত বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের সামনে ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার (৬ জুলাই) দুপুরে বরিশাল মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা অভিযান চালিয়ে তাঁদের আটক করেন। পরে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাঁদের বরিশাল কোতোয়ালি মডেল থানায়....
১ ঘণ্টা আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীকে চলন্ত বাস থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার প্রতিবাদে ‘সেলফি পরিবহন’-এর ছয়টি বাস আটক করেছেন শিক্ষার্থীরা। আজ সোমবার (৬ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেট)-সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীরা সড়কে অবস্থান...
১ ঘণ্টা আগে