
মাত্র আধা ঘণ্টার কালবৈশাখীর তাণ্ডবে মেহেরপুরে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন কৃষক ও বাগানমালিকেরা। গতকাল শনিবার সন্ধ্যার ঝড়ে আম, লিচু, কলা, ধান ও পেঁপেখেতের মারাত্মক ক্ষতি হয়েছে। ভেঙে পড়েছে অসংখ্য গাছ, উড়ে গেছে ঘরের টিন। জেলাজুড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল রাতভর।
চাঁদবিল গ্রামের কৃষক সাজিবুল ইসলামের দুই বিঘা কলাখেত মাটিতে শুয়ে পড়েছে ঝড়ের আঘাতে। তিনি বলেন, ‘দুই বিঘা জমিতে কলা চাষে খরচ হয়েছে দেড় লাখ টাকা। বাজারমূল্য অনুযায়ী তিন লাখ টাকার কলা বিক্রি করতে পারতাম। এখন একটি টাকাও ঘরে তুলতে পারব না। সব পুঁজি শেষ। কীভাবে পরবর্তী আবাদ করব, তা বুঝতে পারছি না।’
একই গ্রামের কৃষক রাশিদুল ইসলামের দুই বিঘা জমির ধান ও এক বিঘার পেঁপেখেতও ঝড়ে ব্যাপক ক্ষতির শিকার হয়েছে। তিনি জানান, ধান পেকে গিয়েছিল, দু-এক দিনের মধ্যেই গোলায় তুলতাম। কিন্তু ঝড়ে ধান মাটিতে শুয়ে পড়েছে, এখন কাটলে চিটা হয়ে যাবে। পেঁপের গাছগুলোও মাঝখান থেকে ভেঙে গেছে। লোকসান ছাড়া কিছুই থাকবে না।

সদর উপজেলার কোলা গ্রামের বাগানমালিক শুভ বলেন, ‘চলতি মৌসুমে ৩০ থেকে ৪০ লাখ টাকার আম-লিচুর বাগান কিনেছি। ১৫ মে থেকে গুটি ও বোম্বাই জাতের আম সংগ্রহ শুরু করেছি। ২২ মে থেকে হিমসাগর তোলা শুরু হতো। কিন্তু ঝড়ে গাছের ৪০ থেকে ৫০ ভাগ আম পড়ে গেছে, অনেক গাছও ভেঙে পড়েছে। এখন ফল বিক্রি করে লগ্নি ফেরত পাওয়ার কোনো উপায় দেখছি না।’
আমঝুপি গ্রামের আমবাগান মালিক সাখাওয়াত হোসেন বলেন, ‘খরায় আগেই আম পাকতে শুরু করেছে। হিমসাগর আম গাছে থাকলেও প্রশাসনের বাধ্যবাধকতায় তুলতে পারিনি। শনিবারের ঝড়ে মোটা ও পাকা আমগুলো একেবারে পড়ে গেছে। এখন গাছের নিচে কাদার ভেতর পড়ে আছে শুধু লোকসান।’
ঝড়ের কারণে শহর ও গ্রামাঞ্চলের বিভিন্ন স্থানে গাছ ভেঙে পড়ে সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। উড়ে গেছে ঘরের টিন। রাতভর বিদ্যুৎবিচ্ছিন্ন ছিল পুরো জেলা। আজ বিকেল পর্যন্ত শহরের কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলেও গ্রামের অধিকাংশ এলাকায় এখনো বিদ্যুৎ সংযোগ চালু হয়নি। ফলে জরুরি অনেক কাজেই ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, ‘মাঠে কলা, পেঁপে, ধান ও বাগানের আম-লিচুর ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। জেলা অফিসে ক্ষয়ক্ষতির পরিমাণ পাঠানোর নির্দেশনা পাওয়া গেছে। আমরা মাঠে কাজ করছি।’
উপপরিচালক সামসুল আলম জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে মাঠপর্যায়ে কাজ চলছে। সোমবারের মধ্যে তা জানানো যাবে।

উদ্যোক্তাদের দাবি, চট্টগ্রামে পোষ্য প্রাণীর জন্য বিশেষায়িত চিকিৎসাসেবার পরিসর বাড়ানোর লক্ষ্যে প্রতিষ্ঠিত হাসপাতালটি আধুনিক পশুচিকিৎসায় নতুন সম্ভাবনা তৈরি করবে। বিশেষ করে জরুরি চিকিৎসা, জটিল রোগ নির্ণয়, অস্ত্রোপচার ও অস্ত্রোপচার-পরবর্তী পরিচর্যায় প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন স
১৪ মিনিট আগে
সেলুনের নাম ‘অশিক্ষিত রাজু সেলুন জোন’ রাখার পেছনের ঘটনা তুলে ধরে রাজু আহমেদ বলেন, ‘আসলে মানুষ কখনোই অশিক্ষিত হতে চায় না। বেঁচে থাকার তাগিদে অল্প বয়সেই উপার্জনের জন্য কাজে নেমে পড়তে হয়। একজন শিক্ষিত ব্যক্তি অনেক মানুষের সামনে আমাকে বলেছিলেন, “তুমি নাপিত, তুমি অশিক্ষিত, তুমি আমার সঙ্গে কী কথা বলবা?” ক
১ ঘণ্টা আগে
কুষ্টিয়ার দৌলতপুরে সড়কে ডাকাতির প্রস্তুতির অভিযোগে সোহান হোসেন (২৬) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা। এ সময় তাঁর সঙ্গে থাকা আরও তিন থেকে চারজন পালিয়ে যান। আটক সোহানের কাছ থেকে দুটি ধারালো হাঁসুয়া উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
শিল্পী রাধাবতী দেবী জানান, এখন পর্যন্ত তিনি কলাগাছের সুতা দিয়ে মোট ৯টি শাড়ি তৈরি করেছেন। ২০২৩ সালে বান্দরবান জেলা প্রশাসকের আমন্ত্রণে প্রথম শাড়িটি তৈরি করেন তিনি। একই বছরের সেপ্টেম্বরে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশনের আয়োজনে শ্রীমঙ্গলের ডলুছড়া গ্রামের ত্রিপুরা জাতিগোষ্ঠীর নারীদের নিয়ে...
১ ঘণ্টা আগে