ঈদকে সামনে রেখে চুয়াডাঙ্গার বিভিন্ন মার্কেটে অভিযান চালিয়ে চারটি ব্যবসা প্রতিষ্ঠানে ৮৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের নিউমার্কেট, প্রিন্স প্লাজা ও কবরী রোড এলাকায় এই অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে জানা গেছে, শহরের সমবায় নিউমার্কেটে অভিযান চালিয়ে অতিরিক্ত লাভে বিভিন্ন কাপড় বিক্রয় ও পণ্যের ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করার অপরাধে মেসার্স হৃদয় ফ্যাশানের মালিক মো. আকতার হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা, মেসার্স আজিজ বস্ত্রালয়ের মালিক মো. আজিজ মাকসুদকে নির্ধারিত লাভের অতিরিক্ত লাভে বিভিন্ন জামা-কাপড় বিক্রয়ের অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে আরও জানা গেছে, শহরের প্রিন্স প্লাজায় অভিযান চালিয়ে মেসার্স স্টাইল ওয়ানে ৭৫০ টাকা মূল্যের একটি শার্ট ২ হাজার ৮৫০ টাকা মূল্যের ট্যাগ লাগানোর প্রমাণ পাওয়া যায়। অর্থাৎ ৭৫০ টাকা দিয়ে ক্রয় করা শার্টে ২ হাজার ১০০ টাকা লাভ রাখা হয়েছে। অস্বাভাবিক মূল্যবৃদ্ধির অপরাধে প্রতিষ্ঠানটির ম্যানেজার মো. এ কে এম আলিমুজ্জামানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া কবরী রোডে মেসার্স ভাই ভাই ফুচকা হাউসকে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ করে বিক্রয়ের অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, ‘দোকানদারদের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিষয়ে সতর্ক করা হয়। পরে বিভিন্ন গার্মেন্টস প্রতিষ্ঠান, কাপড়ের দোকান, মিষ্টির প্রতিষ্ঠানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।’
অভিযানে সহযোগিতায় ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা সহিদুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল।

চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে আসা এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩ এপ্রিল) সকাল ৯টায় সময় এ তথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মশিউর রহমান। জেলায় এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে সাতে।
১৭ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার মালাপাড়া ইউনিয়নের মনোহরপুর গ্রামের বেলতলা এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
২০ মিনিট আগে
যশোরের মনিরামপুরে শিমুলগাছ থেকে পড়ে গিয়ে ইসমাইল হোসেন (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩ এপ্রিল) সকালে উপজেলার ভরতপুর গ্রামে এ ঘটনা ঘটে। ইসমাইল হোসেন ওই গ্রামের মৃত আকমল হোসেনের ছেলে।
৩৫ মিনিট আগে
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ‘রাস্তায় রিভলবার পড়ে থাকার খবর পেয়েই পুলিশ সেখানে যায়। পরে উদ্ধার করে দেখা যায়, এটি একটি গ্যাস লাইটার। স্কচটেপে জড়িয়ে এটি রাস্তায় অসৎ উদ্দেশ্যে ফেলে রাখা হয়েছিল। এটি দুষ্টু ছেলেদের কাজ।’
৩৭ মিনিট আগে