Ajker Patrika

ছুটি ছাড়া দুই মাস ধরে অনুপস্থিত প্রধান শিক্ষক

বাগেরহাট প্রতিনিধি
ছুটি ছাড়া দুই মাস ধরে অনুপস্থিত প্রধান শিক্ষক

বাগেরহাটে ছুটি না নিয়েই দুই মাসেরও বেশি সময় ধরে বিদ্যালয়ে অনুপস্থিত সদর উপজেলার শিরোখালী বেতখালী নাটইখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোয়ায়েবুল ইসলাম। তিনি দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে উপস্থিত না থাকায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষকেরা।

এ ছাড়া অনুপস্থিত এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রধান শিক্ষকের দুর্নীতির বিষয়ে স্থানীয়রা বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে। সর্বশেষ ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক), জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাছে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় মো. কামরুজ্জামান মোল্লাসহ কয়েকজন।

অভিযোগে উল্লেখ করা হয়, ২০২০ সালের ৫ সেপ্টেম্বর বিদ্যালয়ের তৎকালীন সভাপতি মোল্লা আব্দুল জব্বার মারা যান। এরপর রূপালী ব্যাংক বাগেরহাট শাখায় থাকা বিদ্যালয়ের ব্যাংক হিসাব থেকে প্রয়াত সভাপতি মোল্লা আব্দুল জব্বারের স্বাক্ষর জাল করে প্রধান শিক্ষক সোয়ায়েবুল ইসলাম নয়টি চেকের মাধ্যমে ১ লাখ ৫১ হাজার টাকা তুলে আত্মসাৎ করেন। এ ছাড়া বিভিন্ন  খাতের অর্থ আত্মসাৎ করেন।

সহকারী প্রধান শিক্ষক মো. আছাদুজ্জামান বলেন, বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় জটিলতার সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে সোয়ায়েবুল ইসলাম ও তৎকালীন সভাপতি রুহুল শেখের মোবাইল ফোনে কল দেওয়া হলে তাঁদের ফোন বন্ধ পাওয়া যায়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকার দাস বলেন, অভিযোগগুলোর সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত