
খুলনার পাইকগাছায় পাঁচ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মহানন্দ মহলদার (৫৬) নামের এক গ্রাম্য ডাক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
শনিবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে পাইকগাছা থানায় মামলা করেন। গ্রেপ্তার ব্যক্তিকে রোববার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক শামীম রেজা জানান, ওই গ্রাম্য ডাক্তার প্রায় সময় শিশুটির বাবার বাড়িতে যাতায়াত করতেন। গত ২ জুলাই শিশুটির বাবা রাস্তার দিকে গেলে গ্রাম্য ডাক্তার মহনন্দ মহলদার মোবাইল ফোন দেখার প্রলোভনে শিশুটিকে কাছে টেনে নেয়। পরে তাকে নিপীড়ন করে। বিষয়টি শিশুটির মা দেখতে পায়। শিশুর বাবা বাড়ি এলে মা সব খুলে বলেন। পরে শিশুর বাবা থানায় অভিযোগ করেন। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় থানার পুলিশ তা লিখিত অভিযোগ হিসাবে গ্রহণ করে নিয়মিত মামলা দায়ের করে।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত ঈদ্রিসুর রহমান বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পিরোজপুরের নাজিরপুরে নিজ ঘরে ফ্রিজের পেছনের জমে থাকা ইঁদুরের মাটি সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নরোত্তম মৃধা (২২) নামে এক নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে...
১৮ মিনিট আগে
আট বছর আগে পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়। এর পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কোনো কাজ করতেন না। তাঁর ১১ বছরের একটি সন্তান রয়েছে।
২৮ মিনিট আগে
খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
১ ঘণ্টা আগে