
স্বামীর সঙ্গে দ্বন্দ্বে গলায় দড়ি দিয়ে মারা গেল স্ত্রী পারভিনা আক্তার সাথী (২৫)। মৃত স্ত্রীকে হাসপাতালে ফেলে রেখে পালালেন স্বামী। গতকাল শনিবার সন্ধ্যা রাতে ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুরের বলুহর গ্রামে।
মৃতের সহকর্মী রুশিয়া খাতুন বলেন, অনেক দিন আগে তাদের বিয়ে হয়েছে। তারা বেনেপাড়ার লুৎফর মাস্টারের বাড়িতে ভাড়া থাকতেন। পারভিনার আগের সংসারে দুইটি সন্তান থাকলেও এ সংসারে কোনো সন্তান নাই।
রুশি বলেন, প্রায় সময় তাদের মধ্যে বিবাদ লেগেই থাকতো। গলায় দড়ি দেওয়ার পর তাঁর স্বামী আশরাফুল হাসপাতালে নিয়ে আসেন। এরপর তিনি মারা যাবার খবর পেয়ে পালিয়ে গেছেন। আশরাফুল ইসলাম কোটচাঁদপুরের বলুহর গ্রামের আব্দুল হামিদের ছেলে। সে একাধিক বিয়ে করেছেন বলে জানা গেছে।
অন্যদিকে আশরাফুল ইসলাম ছিলেন পারভিনার দ্বিতীয় স্বামী। এ সংসারে কোনো সন্তান না হলেও আগের সংসারে দুটি সন্তান আছে তার।
পারভিনা কোটচাঁদপুর নার্সিং হোমে আয়ার চাকরি করতেন। সে চুয়াডাঙ্গা জেলার পঞ্চ বটতলা গ্রামের নুরুল ইসলামের মেয়ে।
এ ব্যাপারে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক দেবযানী বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ভ্যানে করে কয়েক জন তাকে নিয়ে আসেন। এরপর মারা যাওয়ার খবর শুনে সবাই পালিয়েছে। আমরা আমরা তাঁকে মৃত অবস্থায় পেয়েছি।
বিষয়টি নিয়ে কোটচাঁদপুর থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে পারভিনা আত্মহত্যা করেছেন। পারিবারিক কলহে এ ঘটনা ঘটতে পারে। মৃতদেহ উদ্ধার করে ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর বলা যাবে মৃত্যুর প্রকৃত কারণ।

গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের চাপায় এক বৃদ্ধ দম্পতি নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর ১২টার দিকে কাশিয়ানী উপজেলার মাঝিগাতী বাসস্ট্যান্ড এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে...
৬ মিনিট আগে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটি গঠনের আট দিনের মাথায় পদত্যাগ করেছেন আহ্বায়ক শাহিদ আলম। গতকাল রোববার বিকেলে তিনি শারীরিক অসুস্থতা ও পারিবারিক সমস্যার কথা উল্লেখ করে গোপালগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর পদত্যাগপত্র পাঠান।
৩৭ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার, বহিষ্কার ও সনদ বাতিলসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। একই সঙ্গে হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিষ্ক্রিয়তাকে দায়ী করেছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
৪০ মিনিট আগে
চট্টগ্রামে কর্তব্যরত অবস্থায় ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোর আনুমানিক ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
১ ঘণ্টা আগে