Ajker Patrika

খুলনায় পত্রিকা অফিসে হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, খুলনা
খুলনায় পত্রিকা অফিসে হামলার অভিযোগ

খুলনা থেকে প্রকাশিত দৈনিক প্রবাহ অফিসে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা পত্রিকার চিফ পেস্টারম্যান ফয়সাল আহমেদকে মারধর করে। আজ সোমবার সকালে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, রাত ২টার দিকে পেস্টারম্যান ফয়সাল আহমেদসহ আরও একজন কাজ করছিলেন। প্রকৃতির ডাকে সাড়া দিলে ফয়সাল ওই সময় বাথরুমে যান। এ সময় অফিস ভবনের পেছনের বস্তিতে ব্যাপক সোরগোলের সৃষ্টি হলে তিনি একটি ফাঁকা স্থান দিয়ে বিষয়টি দেখা ও বোঝার চেষ্টা করেন। তখন বস্তিতে থাকা কয়েকজন দুর্বৃত্ত বিষয়টি আঁচ করতে পেরে ওই সময় পত্রিকা অফিসে প্রবেশ করে তাঁকে মারধর করতে থাকে। এরপর তারা ঘটনাস্থল ত্যাগ করে।

ফয়সাল বলেন, ‘রাতে মাতাল অবস্থায় কয়েকজন ব্যক্তি অফিসের ভেতর প্রবেশ করে আমাকে মারধর করে। অফিস ভবনের পেছনের ব্যস্তিতে নানা ধরনের অবৈধ কার্যক্রম চলে।’

ওখানে কী ব্যবসা চলে—জানতে চাইলে তা তিনি পরিষ্কার করে বলতে পারেননি। সকালে কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হলে তারা থানা-পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। আশপাশের লোকজনদের জিজ্ঞাসা করা হলে তাঁরা জানান, বস্তিতে ইট পড়েছে—এমন শঙ্কায় তাঁরা পত্রিকা ভবনের ভেতর প্রবেশ করে সমস্যা সৃষ্টি করেছেন। অফিস কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। তারা অভিযোগ দিলে পুলিশ গ্রহণ করে যথাযথ ব্যবস্থা নেবে।’

এদিকে পত্রিকা অফিসে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার (এমইউজে) নেতারা। একই সঙ্গে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত