খুলনা মেডিকেল কলেজের (খুমেক) একাডেমিক কাউন্সিলের সভায় ১৮ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি (শিক্ষাকার্যক্রম স্থগিত ও হোস্টেল থেকে বহিষ্কার) ও চারজনকে সতর্ক করে মুচলেকা নেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয়।
খুলনা মেডিকেল কলেজ সূত্র জানায়, কিছু ছাত্রছাত্রীর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উত্থাপিত অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ওই ২২ শিক্ষার্থীকে শাস্তি দেওয়া হয়েছে।
শাস্তি পাওয়া শিক্ষার্থীদের মধ্যে—এ এম কোরাইশ-ই-হুদাকে (কে-২৭) দুই বছরের জন্য শিক্ষা কার্যক্রম স্থগিত এবং আজীবন হোস্টেল থেকে বহিষ্কার; বাপ্পি কুমার দেকে (কে-২৮) এক বছরের জন্য শিক্ষাকার্যক্রম স্থগিত এবং আজীবন হোস্টেল থেকে বহিষ্কার; সেলিম বিন আমিন স্বপ্নকে ৩২) ৬ মাসের জন্য শিক্ষা কার্যক্রম স্থগিত এবং ৬ মাসের জন্য হোস্টেল থেকে বহিষ্কার; শোভন বিশ্বাসের (কে-২৯) ৬ মাসের জন্য শিক্ষা কার্যক্রম স্থগিত এবং আজীবন হোস্টেল থেকে বহিষ্কার; আশফাক হোসেন আনানের (কে-২৯) ৬ মাসের জন্য শিক্ষা কার্যক্রম স্থগিত এবং আজীবন হোস্টেল থেকে বহিষ্কার; মো. নাফিস ফুয়াদের (কে-২৯) ৬ মাসের জন্য শিক্ষা কার্যক্রম স্থগিত এবং আজীবন হোস্টেল থেকে বহিষ্কার; শরফুদ্দীন চিশতির (কে-৩০) ৬ মাসের জন্য শিক্ষা কার্যক্রম স্থগিত এবং ৬ মাসের জন্য হোস্টেল থেকে বহিষ্কার।
এ ছাড়া রওফুন আলম তুর্য্যের ((কে-৩০) ৬ মাসের জন্য শিক্ষা কার্যক্রম স্থগিত এবং ৬ মাসের জন্য হোস্টেল থেকে বহিষ্কার; শেখ জিসান আহমেদ জীমের (কে-৩১) ৫ মাসের জন্য শিক্ষা কার্যক্রম স্থগিত এবং ৬ মাসের জন্য হোস্টেল থেকে বহিষ্কার; সন্দীপ মহন্তের (কে-২৯) ৪ মাসের জন্য শিক্ষা কার্যক্রম স্থগিত এবং আজীবন হোস্টেল থেকে বহিষ্কার; নির্যাষ নট্টের (কে-৩২) ৪ মাসের জন্য শিক্ষাকার্যক্রম স্থগিত এবং ৪ মাসের জন্য হোস্টেল থেকে বহিষ্কার; অঞ্জন কুণ্ডু (কে-৩২) এবং মো. মাহফিজুর রহমান (কে-৩১), মো. রোবায়েত হোসেন রিফাত (কে-৩১) ও মো. তানভীরুল ইসলামের (কে-৩১) ২ মাসের জন্য শিক্ষাকার্যক্রম স্থগিত এবং ২ মাসের জন্য হোস্টেল থেকে বহিষ্কার; নাদিম সরকার (কে-৩০), মলয় শিকদার (কে-৩০) ও মো. সেফায়েতুর রহমানের (কে ৩১) ১ মাসের জন্য শিক্ষাকার্যক্রম স্থগিত এবং ১ মাসের জন্য হোস্টেল থেকে বহিষ্কার।
অন্যদিকে মেহেদী হাসান সাজ্জিম (কে-৩১), শিহাব বাবু, মিরাজ আল ইমরান (কে-৩০) ও মো. আফনানকে (কে-৩১) সতর্ক করে মুচলেকা নেওয়া হয়েছে।
এ ব্যাপারে খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. দীন-উল-ইসলাম সাংবাদিকদের বলেন, বৈষম্যবিরোধী ছাত্রছাত্রীদের উত্থাপিত অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এ শাস্তি দেওয়া হয়েছে। এর আগে অধ্যাপক ডা. গোলাম মাসুদকে সভাপতি করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এই তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ১৮ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

পটুয়াখালীর বাউফল উপজেলায় ৪০টি ইয়াবা বড়িসহ দশম শ্রেণির এক কিশোরকে আটক করেছে পুলিশ। আটক ওই কিশোর স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে থেকে তাকে আটক করা হয়।
২ মিনিট আগে
বরিশালের মুলাদীতে সড়কে খেলতে গিয়ে অটোরিকশার চাপায় আবু হুরায়রা (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে নবাবের হাট লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আবু হুরায়রা মুলাদী সদর ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামের নবাবের হাট এলাকার মো. যিয়ারত সিকদারের একমাত্র ছেলে।
১ ঘণ্টা আগে
নওগাঁর বদলগাছী উপজেলায় এক ভ্যানচালকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত প্রায় সাড়ে ৯টায় উপজেলার আধাইপুর-বৈকণ্ঠপুর সড়কে জিয়া শিমুলিয়া নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম নগরে চকবাজার থানার কাপাসগোলা এলাকার হিজড়াখাল থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ১১টার দিকে খালে লাশটি পাওয়া যায়।
২ ঘণ্টা আগে