
খুলনায় ভাত চুরি করে খাওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হোসেন ওরফে আযমকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। আজ শনিবার রাতে আযমের বাবা কুতুব উদ্দিন বাদী হয়ে হত্যা মামলাটি করেন। মামলায় চারজনের নাম উল্লেখসহ আরও ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন। তিনি বলেন, ‘পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। ঘটনাটি আমরা তদন্ত করছি। জড়িতদের গ্রেপ্তার করা হবে।’
এর আগে গতকাল শুক্রবার দিবাগত রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের খাজা খানজাহান আলী আবাসিক হলের পেছনে ইসলামনগর রোডের চারতলা একটি মেসে এই হত্যাকাণ্ড হয়।
নিহত আজমুল ওরফে আযম (২৩) বেসরকারি খুলনা নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী। তিনি মাত্র ১০ দিন আগে ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার বড় শলুয়া গ্রামের কুতুব উদ্দিনের ছেলে আযম।

ঝালকাঠি সদর থানার এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) ঘুষ নেওয়ার অভিযোগে ফাঁসানোর চেষ্টা এবং এক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে সাংবাদিক পরিচয়দানকারীসহ দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল শুক্রবার ঝালকাঠি সদর থানায় মো. আজাদ খান বাদী হয়ে মামলাটি করেন।
৬ মিনিট আগে
ঢাকার বিভিন্ন এলাকায় গতকাল শুক্রবার ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের পর রাজধানীতে তিনশোর বেশি চেকপোস্ট বা তল্লাশি চৌকি বসিয়েছে ডিএমপি ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি)। ঢাকার প্রবেশ ও বাহির হওয়ার পথগুলোতে নজরদারিও বাড়ানো হয়েছে, পাশাপাশি ঢাকার ফ্লাইওভারে ওঠা ও নামার জায়গায়...
১১ মিনিট আগে
রাজধানীর মিরপুর ১১ নম্বরে একটি বাসে অগ্নিকাণ্ডের পর মিরপুর ১ নম্বরেও একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মিরপুর ১ নম্বরের প্রধান সড়কে অভিজাত পরিবহন নামের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। এতে...
২০ মিনিট আগে
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাছ ফেলে দুই দফা ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ও আজ শনিবার ভোর ৫টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় হাঁসাড়া হাইওয়ে থানার উল্টো পাশে এই ঘটনা ঘটে।
২১ মিনিট আগে