
খুলনার পূর্ব রূপসায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বাছেদ বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।
এদিকে বিকুলের মায়ের করা মামলায় ট্যারা হেলালকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। আজ সোমবার বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার ট্যারা হেলাল উপজেলার রামনগর গ্রামের বাসিন্দা মো. বাহার আলী হাওলাদারের ছেলে।
এর আগে গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পাঁচজন আসামির নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও আট থেকে ৯ জন ব্যক্তির বিরুদ্ধে বিকুলের মা নাসিমা বেগম রূপসা থানায় হত্যা মামলা করেন।
পুলিশ জানায়, বিকুলের দেহরক্ষী রাজুর স্বীকারোক্তি অনুযায়ী ফকিরহাট উপজেলার গোলামের বটতলা এলাকায় বিকুলের ভাড়া করা বাড়ি আপন নিবাস থেকে আজ একটি বিদেশি পিস্তল ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় রাজুর বিরুদ্ধে রূপসা থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। এ ছাড়া আটক অন্য পাঁচজনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
এজাহারনামীয় অন্য আসামিরা হলেন লবণচরা থানাধীন জিন্নপাড়া এলাকার বাসিন্দা মো. আমির হামজা মুন্সি, একই থানা এলাকার দশগেট পুটিমারী এলাকার বাসিন্দা মিরাজ সরদার ওরফে কাউয়া মিরাজ, রূপসা উপজেলার রামনগর গ্রামের বাসিন্দা তাফসির ও বাগমারা দক্ষিণপাড়ার বাসিন্দা স্বর্ণালী আফরোজা।
রূপসা থানার এসআই আশরাফুল আলম বলেন, বিকুল হত্যাকাণ্ডের পর আটক হওয়া ট্যারা হেলালকে গ্রেপ্তার দেখানো হয়েছে।অন্য পাঁচজনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
এসআই আশরাফুল আলম জানান, হত্যার কারণ হিসেবে মাদক কারবার, আধিপাত্য বিস্তার ও পরকীয়ার বিষয়টি পুলিশ তদন্তে গুরুত্ব দিয়েছে।
আশরাফুল আলম আরও জানান, খুলনার শীর্ষ সন্ত্রাসী নুর আজিম কারাগারে রয়েছেন। তাঁর অবর্তমানে স্ত্রী রীতিকে বিয়ে করেন বিকুল। তা ছাড়া বিকুল এ সময় নুর আজিমের সহযোগী ছিলেন। একটি বিষয়কে কেন্দ্র করে ওই সন্ত্রাসীর সঙ্গে বিরোধ বাধে বিকুলের। পরে তিনি খুলনার শীষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর ‘বি’ কোম্পানিতে যোগ দেন। এরপর তিনি অপর দুই শীর্ষ সন্ত্রাসী পলাশ ও আশিক বাহিনীর হয়ে কাজ করতেন।
উল্লেখ্য, পিকনিকের ফাঁদে ফেলে গত শনিবার দিবাগত রাত ১টার দিকে রূপসা উপজেলার কদমতলা বালির মাঠে দুর্বৃত্তরা গুলি করে বিকুলকে হত্যা করে। বিকুলের বিরুদ্ধে অস্ত্র, হত্যা মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের ৫টি সংসদীয় আসনের মধ্যে ৪টিতে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এবং একটিতে জয় পেয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী। শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেছেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন।
৭ মিনিট আগে
চুয়াডাঙ্গা-১ ও চুয়াডাঙ্গা-২ আসনে জয় পেয়েছে ১১ দলীয় জোটের প্রার্থীরা। এর মধ্যে চুয়াডাঙ্গা-১ আসনে অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শরীফুজ্জামান শরীফকে বড় ব্যবধানে পরাজিত করেছেন। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে রাসেল ২ লাখ ১১ হাজার ৪১টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
১৫ মিনিট আগে
ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে। সর্বশেষ ফলাফলে দেখা গেছে, বাগেরহাটের চারটি আসনের মধ্যে বিএনপি এবং তিনটিতে বাংলাদেশ জামায়াতের ইসলামীর প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে বাগেরহাটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা গোলাম মো. বাতেন এই ফলাফল ঘোষণা করেন।
১৯ মিনিট আগে
যশোর-৬ (কেশবপুর) আসন থেকে দ্বিতীয়বারের মতো জয় পেল জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মোক্তার আলী ৯১ হাজার ১৮ ভোট পেয়ে জয়লাভ করেন।
৪১ মিনিট আগে