খুলনার দাকোপে বজ্রপাতে পৃথক পৃথক স্থানে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। আজ রোববার সকালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার তিলডাঙা ইউনিয়নের কাঁকড়া বুনিয়া এলাকার আজিজুল শেখসহ (৬১) কয়েকজন মাছের ঘেরে রাস্তা মেরামতের কাজ করছিলেন। এ সময় হালকা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার মধ্যে হঠাৎ বজ্রপাতে আজিজুলের মৃত্যু হয়। তিনি ওই এলাকার আব্দুল ছাত্তার শেখের ছেলে।
উপজেলার তিলডাঙা ইউপি চেয়ারম্যান মো. জালাল উদ্দীন গাজী জানান, বটবুনিয়া বাজার সংলগ্ন ঢাকি নদীতে নৌকায় বাঁশ ব্যবসায়ী খোরশেদ শেখ (৬০) নামে এক ব্যক্তি বজ্রপাতে গুরুতর আহত হন। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খোরশেদ পাইকগাছা উপজেলার সোনাতন কাটি এলাকার রহিম বক্সের ছেলে।
অপরদিকে সুতারখালী ইউনিয়নের ইউপি সদস্য নিমাই রায় ও মহাসিন শেখ জানান, কালাবগী এলাকার কৃষ্ণপদ সরদারের ছেলে সুজিত সরদারসহ (৩২) কয়েকটি নৌকা কালাবগী নদীতে নেটজাল দিয়ে রেণু আহরণ করছিলেন। ঝড়ের সময়ে নৌকাগুলো একত্রে তীরে অবস্থান নেয়। এ সময়ে বজ্রপাতে সুজিতের মৃত্যু হয়।
আহত হন একই এলাকার আনিস গাজি (৩৪), ইসমাইল গাজিসহ (৩৩) কয়েকজন। বর্তমানে তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ রয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে দাকোপ থানার পুলিশ পরিদর্শক উজ্জল কুমার দত্ত আজকের পত্রিকাকে বলেন, ‘বজ্রপাতে নিহতের ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।’
দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পাপিয়া সুলতানা আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে দাকোপে পৃথক বজ্রপাতে তিনজনের মৃত্যুর সংবাদ পেয়েছি। এ ছাড়া আরও তিনজন আহত হয়েছেন।

ফেনীর ফুলগাজীতে সিএনজি অটোরিকশা ও একটি খালি মুরগিবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) সন্ধ্যায় ফুলগাজী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
পটুয়াখালীর কলাপাড়ায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিক মোয়াজ্জেম হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের মাছ বাজার সংলগ্ন সদর সড়কে এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের হরিহরপাড়া গ্রামে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আব্দুর রাজ্জাক (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
৪ ঘণ্টা আগে
দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন। শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ হাসান পৌর শহরে এই অভিযান চালায়।
৪ ঘণ্টা আগে