Ajker Patrika

খুলনার আওয়ামী লীগ নেতা ফয়েজ মাহমুদ ঢাকায় গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি
গ্রেপ্তার ফয়েজ মাহমুদ। ছবি: সংগৃহীত
গ্রেপ্তার ফয়েজ মাহমুদ। ছবি: সংগৃহীত

খুলনার খালিশপুর থানা আওয়ামী লীগের সহসভাপতি কাজী ফয়েজ মাহমুদকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। আজ শুক্রবার ভোরে রাজধানীর বসুন্ধরা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জানতে চাইলে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম বলেন, ‘কাজী ফয়েজকে আমরা গত কয়েক দিন ধরে খুঁজছিলাম। গোয়েন্দা সংবাদ মারফত জানতে পারলাম, তিনি ঢাকার বসুন্ধরায় অবস্থান করছেন। এমন সংবাদ পেয়ে বসুন্ধরায় ভাড়া করা বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।’ ওসি জানান, ফয়েজকে খুলনায় আনা হচ্ছে। তাঁর বিরুদ্ধে খুলনার খালিশপুর থানায় নাশকতাসহ একাধিক অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, বিগত সরকারের আমলে ফয়েজের বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহারের অভিযোগ রয়েছে। তিনি শেখ হাসিনার চাচাতো ভাই আলোচিত শেখ সোহেলের বন্ধু পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে নিজের প্রভাব খাটাতেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আলোচিত ঢাকা–১০ আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে বন্ধ হচ্ছে বাংলাদেশি–পাকিস্তানি ভর্তি, প্রায় ১২ হাজার ভিসা আবেদন বাতিল

বিএনপির আপত্তি তোলা দুই অধ্যাদেশে উপদেষ্টা পরিষদের অনুমোদন

লন্ডনে চিকিৎসা যাত্রায় খালেদা জিয়ার সফরসঙ্গী ১৪ জন, তালিকায় ছয় চিকিৎসক ও দুই এসএসএফ

জোবাইদাকে ছাড়াই লন্ডনে যেতে পারেন খালেদা জিয়া, সঙ্গে থাকবেন আরেক পুত্রবধূ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ