
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে ছাত্রী নির্যাতনের ঘটনায় হল কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটির কাজ শুরু হয়েছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হল প্রভোস্টের কার্যালয়ে এ তদন্ত কার্যক্রমের প্রাথমিক কাজ শুরু হয়।
তদন্তের স্বার্থে পাঁচজন আবাসিক শিক্ষার্থীকে পৃথকভাবে ডেকেছে তদন্ত কমিটি। বিষয়টি নিশ্চিত করেছেন হল প্রভোস্ট অধ্যাপক শামসুল আলম।
নাম না প্রকাশ করার শর্তে তদন্ত কার্যক্রমে অংশ নেওয়া এক শিক্ষার্থী জানান, ‘হল কর্তৃপক্ষ আমাকে ওই রাতের ঘটনা সম্পর্কে জানতে চেয়ে ডেকেছিলেন।’
এ বিষয়ে হল প্রাধ্যক্ষ অধ্যাপক শামসুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের তদন্ত কমিটির কার্যক্রম শুরু হয়েছে। আমরা পাঁচজন শিক্ষার্থীকে ওই রাতের ঘটনা সম্পর্কে জানার জন্য আলাদাভাবে ডেকেছি।’
এর আগে দুপুর সোয়া ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে নামেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী। বাস থেকে নামার সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবাসে করে তাঁকে হলে নেওয়া হয়।
প্রসঙ্গত, ভুক্তভোগী ও অভিযুক্তদের পাল্টাপাল্টি অভিযোগের পরিপ্রেক্ষিতে চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে হল কর্তৃপক্ষ। ওই কমিটিকে সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়।
কমিটিতে আহ্বায়ক করা হয়েছে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক আহসানুল হককে। সদস্যরা হলেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক ইসরাত জাহান এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মৌমিতা আক্তার। তাঁরা উভয়েই দেশরত্ন শেখ হাসিনা হলের আবাসিক শিক্ষক। এ ছাড়া হলের শাখা কর্মকর্তা আব্দুর রাজ্জাকও কমিটিতে রয়েছেন।
আরও পড়ুন:

রাজেনার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙা গ্রামে। গত ১৫ এপ্রিল রামেক হাসপাতালে মৃত সন্তানের জন্ম দেন রাজেনা। তখন অতিরিক্ত রক্তক্ষরণ হয় তাঁর। এতে তাঁর কিডনির কার্যক্ষমতা একেবারেই কমে যায়।
৭ মিনিট আগে
চলতি বছরের প্রথম চার মাসে ১ হাজার ২৮ জন নারী ও মেয়ে শিশু যৌন সহিংসতাসহ বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হয়েছেন। এর মধ্যে মেয়ে শিশুর বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৪৭৯টি। ২০২৫ সালে অন্তত ৪৭৬ জন কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে, ১৫৩ জন ধর্ষণচেষ্টার শিকার হয়েছে...
১৫ মিনিট আগে
ময়মনসিংহের ত্রিশালে ছাগলের দাঁত তুলে কোরবানির উপযোগী বানানোর অভিযোগ উঠেছে। মানুষের ডেন্টাল চেম্বারে ছাগলের দাঁত তোলার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। প্রাণিসম্পদ কর্মকর্তা একে শাস্তিযোগ্য অপরাধ বলে জানিয়েছেন।
১ ঘণ্টা আগে
মুন্সিগঞ্জ শহরে পূর্ববিরোধের জেরে আলমগীর মণ্ডল (৩৫) নামের এক যুবককে গাছের সঙ্গে বেঁধে মারধর ও দুই পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে চিহ্নিত মাদক কারবারি ও তাদের সহযোগীদের বিরুদ্ধে।
১ ঘণ্টা আগে