
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রলীগ নেত্রীর ছাত্রী নির্যাতনের ঘটনায় ভুক্তভোগীর বক্তব্য শুনবে হল প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হল কর্তৃপক্ষ আগামীকাল শনিবার তাঁকে ডেকেছেন। আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী।
ভুক্তভোগী শিক্ষার্থী আজকের পত্রিকাকে বলেন, ‘মামা ও বাবার সঙ্গে আগামীকাল শনিবার সকাল ১০টায় ক্যাম্পাসে আসব। প্রথমে উপাচার্যের সঙ্গে দেখা করব। পরে প্রয়োজনমতো সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলব।’
ভুক্তভোগী শিক্ষার্থী আরও বলেন, ‘শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছি। চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করছি। তবে শারীরিকভাবে বেশি দুর্বল হয়ে পড়েছি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট ড. শামসুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের হল প্রশাসনের পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি করা হয়েছে। ওই কমিটির তদন্ত প্রক্রিয়ার অংশ হিসেবে ভিকটিমকে ডাকা হয়েছে।’
এদিকে ভুক্তভোগী ছাত্রীকে ক্যাম্পাসে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। আগামীকাল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ভুক্তভোগী ছাত্রী বাস থেকে নামার সঙ্গে সঙ্গে ইবি থানার পুলিশ ও প্রক্টরিয়াল বডি নিরাপত্তা দেবে। ক্যাম্পাস এলাকায় ভুক্তভোগীকে সার্বক্ষণিক নিরাপত্তা দেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘ভুক্তভোগীকে কুষ্টিয়া আসার সঙ্গে সঙ্গে আমাকে জানাতে বলেছি। আমার দায়িত্ব হলো তাকে নিরাপত্তা দেওয়া। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ নিরাপত্তা দেব।’
উল্লেখ্য, গত রোববার রাতে নবীন ওই ছাত্রীর ওপর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরীর নেতৃত্বে তাঁর অনুসারীরা নির্যাতন চালান। নির্যাতনের সময় তাঁকে বিবস্ত্র করে ভিডিও ধারণ, গালাগাল এবং এই ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
৩ মিনিট আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১২ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে