হাম ও ডেঙ্গুতে খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজন এবং খুলনা জেলায় ডেঙ্গুতে দুজন মারা গেছে। একই সময়ে বিভাগের ১০ জেলায় হাম ও ডেঙ্গুতে নতুন করে ৩৭৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে প্রকাশিত পৃথক দুটি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ২৮৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ২৬০ জন এবং বেসরকারি হাসপাতালে ২৪ জন চিকিৎসা নিয়েছে।
ডেঙ্গুতে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে খুলনা জেলায়, ৯৫ জন। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে ৪৮ জন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত খুলনা বিভাগে মোট ৮ হাজার ১৯৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে ডেঙ্গুতে মারা গেছেন ২৭ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৯৩০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ৯০ জন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হয়েছে। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, ২০২৩ সালের ১৫ মার্চ থেকে আজ (১০ সেপ্টেম্বর) পর্যন্ত খুলনা বিভাগে মোট ১০ হাজার ৯৮৮ জন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে মারা গেছে ৪০ জন।
একই দিনে হাম ও ডেঙ্গুতে চারজনের মৃত্যু এবং ৩৭৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় বিভাগের ১০ জেলায় এ দুই রোগ প্রতিরোধে সতর্কতা জোরদার ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর।

মেহেরপুরের গাংনী সীমান্তের শেওড়াতলা মাঠ থেকে চোরাই পণ্য ও পরিত্যক্ত ১৬ বোতল ফেনসিডিল, ২ হাজার ডেক্সামেথাসন ট্যাবলেট ও ৩০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করেছে বিজিবি। উদ্ধার করা মালামালের আনুমানিক মূল্য ৬ লাখ ৮ হাজার ৫০ টাকা।
৪ মিনিট আগে
অগ্নিনির্বাপক যন্ত্র (ফায়ার এক্সটিংগুইশার) রিফিলের নামে প্রতারণার অভিযোগে নেত্রকোনার মোহনগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার কামরুজ্জামান সুমনকে বদলি করা হয়েছে। একই সঙ্গে অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছেন
৪ মিনিট আগে
রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের চরাঞ্চলে পানিবন্দী ও বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মাঝে সরকারিভাবে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে।
১৫ মিনিট আগে
খুলনা জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ ঘিরে জমে উঠেছে প্রচার-প্রচারণা। আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) খুলনা জেলা স্টেডিয়ামে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। আজ বৃহস্পতিবার খুলনা প্রেসক্লাবে পৃথক সংবাদ সম্মেলনে ‘সম্মিলিত ক্লাব ঐক্য
২১ মিনিট আগে