Ajker Patrika

খুলনায় সন্ত্রাসী সেজানসহ গ্রেপ্তার ৩, ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, খুলনা
খুলনায় সন্ত্রাসী সেজানসহ গ্রেপ্তার ৩, ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার

খুলনা নগরীর টুটপাড়া এলাকার সন্ত্রাসী সেজানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (২৫ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে টুটপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান, চারটি শটগানের গুলি ও কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সেজান, সত্তার ও নয়ন।

খুলনা সদর থানার উপপরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তার সেজান খুলনার এক শীর্ষ সন্ত্রাসী বাহিনীর প্রধানের ঘনিষ্ঠ সহযোগী। তাঁর বিরুদ্ধে থানায় হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত