
সাতক্ষীরার তালায় কনকনে শীত উপেক্ষা করে বিয়ের দাবিতে প্রেমিক রাসেল বাদশার (২২) বাড়িতে অনশনে বসেছে অন্তঃসত্ত্বা এক কিশোরী (১৬)। আজ শুক্রবার বিকেলে উপজেলার মাগুরডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
এ নিয়ে এলাকার জনসাধারণের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ সময় রাসেল বাদশার বাড়িতে ভিড় জমান এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেলে উপজেলার মাগুরডাঙ্গা গ্রামের ইউপি সদস্য মইনুল ইসলামের ছেলে রাসেল বাদশা বাড়িতে এক কিশোরী বিয়ের দাবিতে অনশন শুরু করে। এ সময় প্রেমিক রাসেল বাদশার অভিভাবকেরা বিয়ের আশ্বাস দিয়ে ওই কিশোরীকে তাঁর বাড়িতে ফেরত পাঠানো চেষ্টা করে ব্যর্থ হন।
ভুক্তভোগী কিশোরী বলেন, ‘প্রায় এক বছর আগে রাসেল বাদশা সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বর্তমানে আমি অন্তঃসত্ত্বা। আমার গর্ভে দুই মাসের সন্তান রয়েছে। আমাকে বিয়ে করবে বলে আশ্বাস দিয়েও বিয়ে করছে না। আমার দাবি, বিয়ের বিষয়টির সুরাহা করতে হবে। তা না করা পর্যন্ত আমি এখান থেকে যাব না।’
প্রেমিক রাসেল বাদশার বাবা ও ইউপি সদস্য মইনুল ইসলাম বলেন, ‘আমার ছেলে যদি দোষী হয়, তা হলে তাদের বিয়ে ব্যবস্থা করব।’
তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই, তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৫ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে