
খুলনার পাইকগাছা উপজেলায় ঘের ব্যবসায়ী মিজানুর রহমানকে কুপিয়ে জখমের ঘটনায় এলাকাবাসী অভিযুক্ত শফি গাজী ও তাঁর সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার কাটাখালী বাজারে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ও ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান মন্টু, মহিলা দলের নেত্রী রেহানা পারভীন, যুবদলের নেতা মোস্তফা গাজী, আহত মিজানুরের ছেলে ইমরান সরদার, শেখ বজলুর রহমান, শাহরিয়ার বাবু, শেফালী বেগম, লুৎফর রহমান ও রহিমা খাতুন।
এ সময় বক্তারা বলেন, সন্ত্রাসী শফির কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। মাদক কারবার থেকে শুরু করে ডাকাতি, লুটপাট, চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধ কর্মকাণ্ড করছেন শফি ও তাঁর লোকজন। তাঁর অত্যাচারে ব্যবসায়ী, নারীসহ সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় রয়েছেন। এ ছাড়া বক্তারা দ্রুত সময়ের মধ্যে শফি, আনারুল, রফিক, শাকিল ও শহিদুল ইব্রাহিমকে গ্রেপ্তারের দাবি জানান।
এর আগে ঈদুল আজহার দিন গত শনিবার রাত ৯টার দিকে উপজেলার রাড়ুলী ইউনিয়নের শ্রীকণ্ঠপুর গ্রামের নিজ বসতবাড়িতে ঘের ব্যবসায়ী মিজানুরকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় শফি গাজী। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকার বিক্ষুব্ধ জনতা উত্তেজিত হয়ে ওই রাতেই শফি গাজীর বসতবাড়িতে এবং তাঁদের প্রতিষ্ঠানে ভাঙচুর-অগ্নিসংযোগ করে। এ সময় স্থানীয় জনতা শফির বসতবাড়ি ও তাঁর সহযোগীর ওষুধের দোকান থেকে দা, ছুরি, চায়নিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশের কাছে জমা দেয়। পরে গত রোববার সকালে থানা-পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি স্বাভাবিক করেন।

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশেই গড়ে উঠেছে অনিয়ন্ত্রিত ময়লার ভাগাড়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির শ্রেণিকক্ষের জানালা ঘেঁষে জমে থাকা ময়লার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
১৮ মিনিট আগে
পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে এক বিএনপি নেতার গাড়িচালককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ওই চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেছেন সংশ্লিষ্ট বিএনপি নেতা। এ ঘটনায় ছাত্রদল সভাপতিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার মির্জাপুর প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেনের মা জাহিরন নেছা (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে ঢাকার জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে...
১ ঘণ্টা আগে
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বাদল মোড়ল দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় একই সঙ্গে থাকা ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল্লাহ মোড়ল গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নিয়তির মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে