খুলনার দাকোপে চড়া নদী থেকে গোবিন্দ মণ্ডল নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার দাকোপ ইউনিয়নের সিটি বুনিয়া সার্বজনীন শ্মশানঘাট এলাকা থেকে শনিবার (১০ মে) বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দাকোপ ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য শেখর মণ্ডল বলেন, তাঁর ওয়ার্ডে মাদিয়া সিটিবুনিয়া সার্বজনীন শ্মশানঘাটসংলগ্ন চড়া নদীতে দাকোপ ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অনন্ত মণ্ডলের পুত্র গোবিন্দ মণ্ডলের (৪০) মরদেহ ভাসতে দেখে এলাকার লোকজন থানায় খবর দেন।
পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। মৃত ব্যক্তির পরনে একটি জিনসের প্যান্ট আছে এবং খালি গায়ে লাল রঙের গামছা দিয়ে সামনে দুই হাত বাঁধা। তাঁর মুখ ও শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে।
এ ব্যাপারে দাকোপ থানার পরিদর্শক (তদন্ত) স্বপন দাস বলেন, মরদেহটি নদীতে ভাসমান অবস্থায় পাওয়া গেছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ বোঝা যাবে।

গাইবান্ধায় এবার নদীভাঙনে বিলীন হয়েছে ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ে পাঠদান চলছে ছাপরাঘরে কিংবা খোলা আকাশের নিচে। ফলে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। এতে শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আরও কিছু বিদ্যালয় ঝুঁকিতে রয়েছে।
৪ ঘণ্টা আগে
বগুড়া জেলা পুলিশের বিভিন্ন বিল-ভাউচারে জালিয়াতির নতুন তথ্য সামনে এসেছে। এই জালিয়াতির ঘটনায় গঠন করা তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, ভুয়া টিএ বিল তৈরি করে সরকারি অর্থ আত্মসাতের পরিমাণ ইতিমধ্যে তিন কোটি টাকা ছাড়িয়েছে। এ ঘটনায় বগুড়া জেলা পুলিশের সাবেক ও বর্তমান কর্মরত প্রায় ৩০ সদস্যের নাম তদন্তে এসেছে।
৪ ঘণ্টা আগে
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধের চারটি পৃথক স্থানে প্রায় ২০০ মিটার অংশে ধস দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কাঁচকোল বাজার ও পুঁটিমারি এলাকার মাঝামাঝি স্থানে বাঁধে নতুন করে ৩৫ মিটার ধস সৃষ্টি হয়।
৪ ঘণ্টা আগে
বিদ্যালয়ের মাঠের উত্তর দিকে একতলা ভবন। পূর্ব পাশে আরেকটি দোতলা ভবন। মাত্র ৫২ শতক জমির ওপর দুটি ভবন নির্মাণের কারণে বিদ্যালয়ের খেলার মাঠটি ছোট হয়ে গেছে। গত সোমবার কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের কাওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চিত্র দেখা যায়।
৫ ঘণ্টা আগে