
গণসমাবেশকে কেন্দ্র করে খুলনা রেলস্টেশনে বিএনপির নেতা-কর্মীদের ছোড়া ইটপাটকেলে দরজার গ্লাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
সরেজমিন রেলস্টেশনে গিয়ে দেখা গেছে, বিপুলসংখ্যক পুলিশ রেলস্টেশন এলাকায় অবস্থান নিয়েছে। বিপরীত দিকে অবস্থা নিয়ে বিক্ষোভ করছেন বিএনপির নেতা-কর্মীরা।
এ বিষয়ে খুলনা রেলওয়ের স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার বলেন, নিজেদের মধ্যে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষে জড়ান সমাবেশে আগত বিএনপির নেতা-কর্মীরা। একপর্যায়ে তাঁরা রেলস্টেশনের দরজার গ্লাস ভাঙচুর করেন। পরে পুলিশে খবর দেওয়া হয়। এ খবরে তাঁরা আরও উত্তেজিত হয়ে ওঠেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপকমিশনার সোনালী সেন বলেন, গণসমাবেশকে কেন্দ্র করে বিএনপির নেতা-কর্মীরা ইটপাটকেল ছোড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রেলস্টেশন এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ধৈর্যের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হচ্ছে।

গুমসহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তের ক্ষমতা জাতীয় মানবাধিকার কমিশনের কাছে দেওয়ার দাবি জানিয়েছেন রাজশাহীর মানবাধিকারকর্মী ও সাংবাদিকেরা। গুমের শিকার ব্যক্তিদের পরিবারকে সুরক্ষা, নিখোঁজদের পরিবারের সম্পত্তি ব্যবস্থাপনার সুযোগ এবং ফিরে আসা ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জ
২ মিনিট আগে
জামালপুরের বকশীগঞ্জে সিয়াদ হাসান মিনু (২৮) নামের এক মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মিনু উপজেলার পুরান বাট্টাজোড় গ্রামের সাহেব আলীর ছেলে।
৬ মিনিট আগে
চাকরি স্থায়ীকরণসহ চার দফা দাবিতে রাজধানীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটিবি) ফিল্ড টেকনিশিয়ান ও অফিস স্টাফরা। আজ রোববার সকালে বিজয়নগরের শ্রম ভবনের সামনে দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তাঁরা। পরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী বরাবর স্মারকলিপি দেন শ্রমিকেরা..
৭ মিনিট আগে
রাজধানীর কদমতলীর জুরাইন এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৩০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। এ সময় তাঁর কাছ থেকে পুলিশের কাছ থেকে লুট হওয়া ১৭টি শটগানের গুলি ও ৩টি রাইফেলের তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া মাদক বিক্রির ২ লাখ ৭৮ হাজার ৯৩০ টাকা জব্দ করা হয়।
১০ মিনিট আগে