
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ও নারায়ণহাট ইউনিয়নে অবৈধভাবে মাটি কাটা এবং বালু উত্তোলনের দায়ে রসুল আমিন ও এরশাদ নামের দুই ব্যক্তিকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত বিশেষ অভিযানে তাঁদের এই জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।
প্রশাসন সূত্র জানায়, পাইন্দং ইউনিয়নের টিলাপাড়া এলাকায় অবৈধভাবে টিলা থেকে মাটি কাটা হচ্ছিল। একই সময়ে নারায়ণহাট ইউনিয়নের ভাঙ্গাপুল এলাকায় হালদা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। খবর পেয়ে পৃথক অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে অভিযুক্ত ব্যক্তিদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের মোট ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে টিলা বা মাটি কাটা এবং নদী থেকে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ফরিদপুরে নিখোঁজের ছয় দিন পর আইরিন আক্তার কবিতা (৭) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সদর উপজেলার বাখুন্ডা আদর্শ গ্রামের কাফুরা রেললাইনের পাশে কলাবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
২৬ মিনিট আগে
ঝালকাঠি জেলার বিস্তীর্ণ এলাকার বোরো ধানখেত পানিতে তলিয়ে গেছে। গত মঙ্গলবার বিকেল থেকে বুধবার রাত পর্যন্ত কালবৈশাখী ও টানা বৃষ্টিতে ধানখেত পানিতে তলিয়ে যায়। এতে কোথাও আধা পাকা ধান মাটিতে শুয়ে পড়েছে, আবার কোথাও পুরো খেত পানির নিচে ডুবে আছে। যে কারণে লাভের বদলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে কৃষকদের।
১ ঘণ্টা আগে
মানিকগঞ্জে জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ায় একটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার সদর উপজেলার মিতরা বাসস্ট্যান্ড এলাকার মিলন ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এই অর্থদণ্ড দেন।
১ ঘণ্টা আগে
বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় হাসেম আলী (৩৫) নামের এক অটোভ্যানচালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসেম আলী উপজেলার কালিকাপুর সড়কপাড়া এলাকার ইন্তাজ হোসেনের ছেলে।
১ ঘণ্টা আগে