অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবিতে আগামী মঙ্গলবার দুই পার্বত্য জেলায় (রাঙামাটি ও খাগড়াছড়ি) সকাল–সন্ধ্যা সড়ক ও নৌ পথ অবরোধের ডাক দিয়েছে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। আজ শনিবার সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক নিরণ চাকমার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
একই দাবিতে আগামীকাল রোববার (৪ আগস্ট) জেলা–উপজেলায় বিক্ষোভ সমাবেশ, সোমবার বিভিন্ন এলাকায় রোড মার্চ করবে সংগঠনটি। এ ছাড়া রোববার থেকে প্রধান বাজারগুলো প্রতিদিন সকাল থেকে বেলা ১টা পর্যন্ত খোলা থাকবে।
বিজ্ঞপ্তিতে ইউপিডিএফ প্রধান প্রসীত বিকাশ খীসা বলেন, কোট সংস্কার আন্দোলন দমনের জন্য শিশুসহ শত শত নিরস্ত্র মানুষকে খুন করার পর এ সরকারের ক্ষমতায় থাকার আর নৈতিক ভিত্তি নেই। চলমান সংকট নিরসনের জন্য অবিলম্বে এ সরকারকে পদত্যাগ করতে হবে।
তিনি আরও বলেন, সমতলে ভয়াবহ এ হত্যাযজ্ঞ চালানোর অনেক আগে থেকে এ সরকার পার্বত্য চট্টগ্রামে রাষ্ট্রীয় বাহিনী দিয়ে সেনা শাসন জারি রেখে সন্ত্রাসী গোষ্ঠী সৃষ্টি করে শত শত মানুষকে খুন করেছে। বিবৃতিতে কল্পনা চাকমা অপহরণসহ পাহাড় সমতালে সংঘটিত সব হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্ত দাবি করেন তিনি।

জামালপুরের ইসলামপুরে কোরবানি গরুর মাংস খাওয়ার সময় গলায় আটকে ইয়াসিন মিয়া (১২) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের পোড়ারচর নয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত বাগেরহাটের চিতলমারী উপজেলার দুই তরুণ শোয়াইব শেখ এবং শয়ন ঢালীর দাফন ও শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
২ ঘণ্টা আগে
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের মধ্যে পিরোজপুরের নাজিরপুর উপজেলার একই পরিবারের তিন সদস্য রয়েছে। তাদের বাড়ি নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে শহরতলির বেদগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
ঈদুল আজহায় পশু কোরবানির পর রাজধানীজুড়ে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। আজ বৃহস্পতিবার (২৮ মে) দুপুর থেকে নগরীর বিভিন্ন পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতাকর্মীদের বর্জ্য সংগ্রহ করতে দেখা গেছে।
৭ ঘণ্টা আগে