
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ৩৭ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। সংবর্ধিত শিক্ষার্থীদের মধ্যে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে ১৮ জন ও সাধারণ গ্রেডে ১৩ জন এবং জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে দুজন ও সাধারণ গ্রেডে চারজন শিক্ষার্থী রয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আফরোজ ভূঁইয়া।
অনুষ্ঠানে ইউএনও তাহমিনা আফরোজ ভূঁইয়া বলেন, ‘আজকের এই কোমলমতি শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। তাদের মেধা ও সাফল্য ধরে রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। পড়াশোনার পাশাপাশি তাদের সৎ, আদর্শবান ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মেধার যথাযথ মূল্যায়ন ও উৎসাহ দিতেই আমাদের এ ক্ষুদ্র প্রয়াস।’
অনুষ্ঠানে উপজেলা শিক্ষা কর্মকর্তা হাসিবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাশেদ, বৃত্তিপ্রাপ্ত বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষার্থী এবং তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন অতিথিরা।

পিরোজপুরের নেছারাবাদে মো. হামিম খান (১২) নামে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্র তিন দিন ধরে নিখোঁজ রয়েছে। ১৯ সেপ্টেম্বর (শনিবার) বেলা ১১টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেনি সে। এ ঘটনায় উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে তার পরিবার।
৩৮ মিনিট আগে
স্থানীয় সূত্রের ভাষ্য, টাকা ফেরত নেওয়ার পর আবু বকর বাজারে তাঁর লাগানো নির্বাচনী ব্যানারে কেউ যেন হাত না দেয়, সে বিষয়ে হুমকি দেন। পরে কথা-কাটাকাটির একপর্যায়ে বাজারের মাঝখানে পিস্তল বের করে গুলি ছোড়েন বলে অভিযোগ ওঠে। এতে গুলির শব্দে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
৪২ মিনিট আগে
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কে এম ইফতেরুল ইসলাম বলেন, ‘এর আগে বিকেলে শিয়ালটির কাটা মাথা থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর আগে রোববার রাত ১০টার দিকে শিয়ালটির মাথা কেটে আনেন উপজেলা ভেটেরিনারি সার্জন মো. মোজাম্মেল হক।’
২ ঘণ্টা আগে
টাঙ্গাইলের রাজনীতিতে চার দশক ধরে নেতিবাচক কর্মকাণ্ডের জন্য সমালোচিত খান পরিবারের এক সদস্যের প্রথমবারের মতো সাজা হয়েছে। একটি হত্যা মামলায় গতকাল সোমবার পরিবারটির ছোট ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা সানিয়াত খানকে (বাপ্পা) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
৮ ঘণ্টা আগে