
খাগড়াছড়ির পানছড়ির লতিবান ইউনিয়নে প্রতিপক্ষের গুলিতে ৩ ইউপিডিএফ কর্মী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা। এদিকে এর প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
নিহত ইউপিডিএফ কর্মীরা হলেন সিজন চাকমা, শাসন ত্রিপুরা ও জয়েন চাকমা।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসীম বলেন, হত্যাকাণ্ডের বিষয়টি আমরা শুনেছি। সেখানে এখনো উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থল দুর্গম হওয়ায় এখনো মরদেহ উদ্ধারে যেতে পারেনি পুলিশ।
ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা বলেন, সকাল ১০টার দিকে পার্বত্য চট্টগ্রামে হাসিনার আমলে সৃষ্ট নব্যমুখোশ বাহিনীর একদল সশস্ত্র সন্ত্রাসী পানছড়ি উপজেলার লতিবান ইউনিয়নের শান্তি রঞ্জন পাড়ায় ইউপিডিএফ কর্মীদের ওপর হামলা চালায়। এতে ইউপিডিএফের তিনজন কর্মী সিজন চাকমা, শাসন ত্রিপুরা ও জয়েন চাকমা ঘটনাস্থলে নিহত হন।
এদিকে তিন ইউপিডিএফ কর্মীকে হত্যার প্রতিবাদে এবং খুনিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে আগামীকাল বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে ইউপিডিএফ।
ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা পাঠানো এক বার্তায়, পানছড়িতে তিন ইউপিডিএফ কর্মীকে হত্যার সঙ্গে জড়িত নব্যমুখোশ বাহিনীর সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামীকাল জেলায় ঘোষিত সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি সফল করতে যানবাহন মালিক-শ্রমিকসহ সর্বস্তরের জনগণকে আহ্বান জানানো হয়েছে।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ কোয়ার্টারের একটি বাসা থেকে কালনাগিনী সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা। সোমবার রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালের স্টাফ শ্রাবণ পালের বাসা থেকে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
১৪ মিনিট আগে
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় প্রেমিকার সঙ্গে দেখা করতে গেলে দিগন্ত মিস্ত্রি (২২) নামে এক যুবককে আটক করেন স্থানীয় বাসিন্দারা। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
৩৮ মিনিট আগে
গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে ঈশ্বরদী শহরের সাঁড়া গোপালপুর স্কুলসংলগ্ন এলাকায় সহযোগীদের সঙ্গে বসে গল্প করার সময় হেলমেট পরিহিত একদল দুর্বৃত্তের গুলিতে নিহত হন জিয়া সাইবার ফোর্সের সদস্যসচিব ও ছাত্রদল সদস্য ইমরান হোসেন সোহাগ।
১ ঘণ্টা আগে
শুধু চিকিৎসক ও সরঞ্জাম নয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীর সংকটও তীব্র। আয়া, ওয়ার্ডবয়, পরিচ্ছন্নতাকর্মী ও নিরাপত্তারক্ষীর মতো গুরুত্বপূর্ণ পদে প্রয়োজনীয় জনবল নেই। আদালতের নিষেধাজ্ঞার কারণে নিয়োগ প্রক্রিয়াও বন্ধ রয়েছে।
১ ঘণ্টা আগে