
মারমা সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব মাহা সাংগ্রাই উদ্যাপন উপলক্ষে সাংগ্রাই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় খাগড়াছড়ি শহরের পানখাইপাড়া এলাকায় মারমা উন্নয়ন সংসদ ও মারমা যুবকল্যাণ সংসদের আয়োজনে এই শোভাযাত্রা বের করা হয়। মোমবাতি প্রজ্বালন ও রঙিন বেলুন উড়িয়ে শোভাযাত্রা উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।
পানখাইপাড়া এলাকা থেকে শোভাযাত্রা শুরু করে শাপলা চত্বর হয়ে হাসপাতাল সড়ক ঘুরে আবার পানখাইপাড়ার মারমা উন্নয়ন সংসদ মাঠে এসে শেষ হয়। এ সময় মারমা তরুণ-তরুণীরা ঐতিহ্যবাহী পোশাক ও ছাতা নিয়ে নেচে-গেয়ে শোভাযাত্রাকে রঙিন করে তোলেন।
শোভাযাত্রার শেষে ডিসপ্লে ও সাংগ্রাইয়ের প্রধান আকর্ষণ রি-আকাজা (মৈত্রী পানি বর্ষণ) উৎসব শুরু হয়। মৈত্রী পানি বর্ষণ উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক।
উৎসবে অংশ নেওয়া উমেচিং মারমা বলেন, ‘শোভাযাত্রার মাধ্যমে আমরা সাংগ্রাইয়ের আনুষ্ঠানিকতা শুরু করেছি। আমরা ঐতিহ্যবাহী পোশাক পরে সাংগ্রাইয়ের শোভাযাত্রা শেষে পানি বর্ষণে অংশগ্রহণ করেছি।’
উদ্বোধকেরা বলেন, পাহাড়ের মানুষের জনজীবন, কৃষ্টি, সংস্কৃতি ধরে রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সবাই মিলে সংস্কৃতি, সম্প্রীতি, উন্নয়ন ও শান্তির ধারা বজায় রাখার আহ্বান জানান তাঁরা।

পিরোজপুরের নাজিরপুরে নিজ ঘরে ফ্রিজের পেছনের জমে থাকা ইঁদুরের মাটি সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নরোত্তম মৃধা (২২) নামে এক নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে
আট বছর আগে পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়। এর পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কোনো কাজ করতেন না। তাঁর ১১ বছরের একটি সন্তান রয়েছে।
১ ঘণ্টা আগে
খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২ ঘণ্টা আগে