
খাগড়াছড়ির রামগড়ে নিজ বাড়িতে এক বৃদ্ধ মা ও তাঁর মেয়েকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার (২০ আগস্ট) দিবাগত রাতের কোনো একসময়ে উপজেলার পূর্ব বাগানটিলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুজন হলেন আমেনা বেগম (৯০) ও তাঁর মেয়ে রায়হানা আক্তার (৩৫)।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় লোকজন ঘরের মেঝেতে মা-মেয়ের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে দুপুরের দিকে রামগড় থানা-পুলিশ লাশ দুটি উদ্ধার করে।
স্থানীয়রা জানান, নিহত আমেনা বেগমের পাঁচ ছেলে ও দুই মেয়ে রয়েছে। জমিজমা নিয়ে পরিবারের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার সময় বাড়িতে শুধু আমেনা বেগম ও তাঁর মেয়ে রায়হানা ছিলেন। অন্য কোনো সদস্য বাড়িতে ছিলেন না।
এক প্রতিবেশী বলেন, ‘সকালে দরজা খোলা দেখে প্রথমে কিছুই বুঝতে পারিনি। ভেতরে ঢুকতেই দেখি রক্তে ভেসে আছে ঘর। এ রকম হত্যাকাণ্ড আগে কখনো দেখিনি।’
বাগানটিলা সমাজ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদ উল্ল্যাহ বলেন, নিহত আমেনা বেগমের ৫ ছেলের মধ্যে দুজন প্রবাসে এবং বাকিরা অন্যত্র বসবাস করেন। বাড়িতে বৃদ্ধ আমেনা এবং তাঁর মেয়ে রায়হানা থাকতেন। এ মুহূর্তে বাড়িতে কেউ না থাকায় তাঁদের দাফনের ব্যবস্থা করতে সমাজ কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমিজমা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে অন্য কোনো কারণও থাকতে পারে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। সিআইডি দলকেও খবর দেওয়া হয়েছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

ফেনীর ফুলগাজীতে সিএনজি অটোরিকশা ও একটি খালি মুরগিবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) সন্ধ্যায় ফুলগাজী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
৬ ঘণ্টা আগে
পটুয়াখালীর কলাপাড়ায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিক মোয়াজ্জেম হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের মাছ বাজার সংলগ্ন সদর সড়কে এ ঘটনা ঘটে।
৭ ঘণ্টা আগে
রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের হরিহরপাড়া গ্রামে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আব্দুর রাজ্জাক (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
৭ ঘণ্টা আগে
দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন। শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ হাসান পৌর শহরে এই অভিযান চালায়।
৭ ঘণ্টা আগে