
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দিবালা ত্রিপুরা (৪৫) নামে এক পাহাড়ি নারী নিহত হয়েছেন। আজ শনিবার সকালে মাটিরাঙ্গা উপজেলার মিস্ত্রিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি গুইমারা উপজেলার আড়বাড়ি এলাকার ধন চন্দ্র ত্রিপুরার স্ত্রী। এ ঘটনায় একই এলাকার শ্যামল বিকাশ ত্রিপুরা (৩১) নামে এক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রামগামী শান্তি পরিবহনের একটি বাস মিস্ত্রিপাড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এই সময় দিবালি বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
পরে স্থানীয়রা মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্ত্যব্যরত চিকিৎসক দিবালা ত্রিপুরাকে মৃত ঘোষণা করেন।
মাটিরাঙ্গা থানার সহকারী পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম বলেন, বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ওই নারী দীর্ঘদিন ধরে মিঠাছড়া বাজার ও আশপাশের এলাকায় অবস্থান করছিলেন। আজ সকালে তাঁকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ডায়নামিক হাসপাতালের সামনে শুয়ে থাকতে দেখা যায়। স্থানীয় কয়েকজন তাঁকে খাবারও দেন। দুপুরের দিকে তাঁর কোনো নড়াচড়া না থাকায় বিষয়টি মিরসরাই থানা-পুলিশকে জানানো হয়।
১ মিনিট আগে
ময়মনসিংহ নগরের কৃষ্টপুর এলাকায় হামলায় আহত সাবেক যুবদল নেতা রাজা মিয়া (৪০) মারা গেছেন। আজ শনিবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
৩৮ মিনিট আগে
পাবনায় ১১ বছর বয়সী তৃতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে সাইফুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার সাদুল্লাপুর ইউনিয়নে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় আবাসিক মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে পাঁচ শিশুশিক্ষার্থী দগ্ধ হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষের ধারণা, ছাদের ওপর দিয়ে যাওয়া উচ্চক্ষমতার বৈদ্যুতিক তারের কারণে তারা বিদ্যুতায়িত হয়েছে। পাঁচজনকেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে