
খাগড়াছড়িতে পরিত্যক্ত দোকানঘরের ভেতর থেকে একটি টিয়ার গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার শহরের মধুপুর বাজার থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকাল ১০টার দিকে স্থানীয় এক ব্যক্তি দোকানঘরের ভেতরে ঘাসের মধ্যে সন্দেহজনক একটি বস্তু দেখতে পান। কাছে গিয়ে তিনি দেখতে পান, সেটি গ্রেনেডের মতো দেখতে। পরে তিনি বিষয়টি সদর থানা-পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেডটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার গ্রেনেডটি পুলিশের ব্যবহৃত টিয়ার গ্যাস গ্রেনেড হতে পারে। তবে এ ধরনের গ্রেনেড খাগড়াছড়ি জেলার পুলিশ ব্যবহার করে না।
ওসি আরও বলেন, গ্রেনেডটি বর্তমানে নিরাপদে থানায় রাখা হয়েছে এবং বিষয়টি তদন্তের জন্য একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হবে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং টিয়ার গ্রেনেডটি কোথা থেকে সেখানে এল, তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে শহর থেকে টিয়ার গ্রেনেড উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৫ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৬ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৬ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৬ ঘণ্টা আগে