
গাজীপুরের কালিয়াকৈরে বিভিন্ন এলাকা থেকে অনলাইন জুয়াড়ি, মাদক কারবারিসহ ৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার তাঁদের গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাতভর কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড়, মৌচাক, সফিপুর, পল্লীবিদ্যুৎ, বোর্ডঘর, ফুলবাড়িয়া, আটাবহ, কালিয়াকৈর বাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। এসব এলাকায় অভিযান চালিয়ে দুজন অনলাইন জুয়াড়ি, ১২ জন মাদক কারবারি, ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত ১১ জন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে মশালমিছিলকারীসহ ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় অনলাইন জুয়াড়িদের কাছ থেকে ৬ লাখ ২৮ হাজার টাকা ও মোবাইল সেট এবং মাদক কারবারিদের কাছ থেকে ১৫৪৪ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
কালিয়াকৈর থানার ওসি সহিদুল ইসলাম বলেন, ‘কালিয়াকৈরকে অপরাধমুক্ত করতে আমরা জিরো টলারেন্স নীতিতে মাঠে নেমেছি। এসপি স্যারের নির্দেশনায় বিশেষ অভিযান চালিয়ে ৩৩ জন নারী-পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে। এরা অনলাইন জুয়া, মাদক কারবারসহ বিভিন্ন অপরাধে জড়িত। গ্রেপ্তার ব্যক্তিদের জেলহাজতে পাঠানো হয়েছে।’

শেরপুরের নালিতাবাড়ীতে অবৈধ সংযোগের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক রুকনুজ্জামান রুকনকে ২ লাখ ২৪ হাজার টাকা জরিমানা করেছে বিদ্যুৎ বিভাগ। একই ঘটনায় তাঁর বিরুদ্ধে ময়মনসিংহের বিদ্যুৎ আদালতে মামলা করা হয়েছে।
২ মিনিট আগে
বরিশালের আগৈলঝাড়ায় মাদকসহ গ্রেপ্তার হওয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক অ্যাসেন্ট রায়কে পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে দল।
৩ মিনিট আগে
পাবনার বেড়া উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল দুধ ও দুধ তৈরির ক্ষতিকর উপকরণ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত উপজেলার পেচাকোলা ঘাট এলাকার উত্তম ঘোষ ও পলি ঘোষ দম্পতির বাড়িতে অভিযান চালিয়ে এই সরঞ্জাম জব্দ করা হয়।
১৫ মিনিট আগে
ভিক্ষা করে জীবিকা নির্বাহ করা বৃদ্ধা মা কিছুদিন আগে তাঁর বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী মেয়ের শারীরিক পরিবর্তন লক্ষ করেন। পরে চিকিৎসকের কাছে নিলে ওই তরুণীর সাত মাসের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এরপর ওই তরুণী তাঁর মায়ের কাছে ইঙ্গিতে অভিযুক্তদের নাম জানান।
২০ মিনিট আগে