খাগড়াছড়ির মাটিরাঙ্গায় যাত্রীবাহী বাসের চাপায় দ্বি বালা ত্রিপুরা (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন ভাড়ায় চালিত মোটরসাইকেলচালক শ্যামল কান্তি ত্রিপুরা (৩৫)। আজ শনিবার (১২ জুলাই) বেলা ১১টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের মাটিরাঙ্গা সেনা জোনের অদূরে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের সামনে দুর্ঘটনা ঘটে।
নিহত দ্বি বালা ত্রিপুরা গুইমারা উপজেলার আরবাড়িপাড়ার বাসিন্দা দগল চন্দ্র ত্রিপুরার স্ত্রী। পারিবারিক সূত্রে জানা গেছে, ব্যক্তিগত প্রয়োজনে তিনি আজ সকালে ভাড়ায় চালিত মোটরসাইকেলে আরবাড়ি থেকে মাটিরাঙ্গা বাজারে যাচ্ছিলেন। এ সময় দুর্ঘটনার শিকার হন তিনি।
নিহতের মামা প্রিয় রঞ্জন ত্রিপুরা বলেন, ‘মোটরসাইকেলে করে বাজারে আসার পথে মাটিরাঙ্গা সেনা জোনের সামনে পৌঁছালে চট্টগ্রামগামী শান্তি পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দ্বি বালা ত্রিপুরা নিহত হন।’
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহত মোটরসাইকেলচালক শ্যামল কান্তি ত্রিপুরাকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দুর্ঘটনার পর ঘাতক বাসটির চালক ও সহকারী দ্রুত পালিয়ে যান।
মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মিল্টন ত্রিপুরা বলেন, ‘হাসপাতালে আনার আগেই দ্বি বালা ত্রিপুরার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনাস্থলেই তিনি প্রাণ হারিয়েছেন।’
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তফিকুল ইসলাম তৌফিক বলেন, ‘দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক বাস ও মোটরসাইকেলটি জব্দ করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

ওই নারী দীর্ঘদিন ধরে মিঠাছড়া বাজার ও আশপাশের এলাকায় অবস্থান করছিলেন। আজ সকালে তাঁকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ডায়নামিক হাসপাতালের সামনে শুয়ে থাকতে দেখা যায়। স্থানীয় কয়েকজন তাঁকে খাবারও দেন। দুপুরের দিকে তাঁর কোনো নড়াচড়া না থাকায় বিষয়টি মিরসরাই থানা-পুলিশকে জানানো হয়।
১ মিনিট আগে
ময়মনসিংহ নগরের কৃষ্টপুর এলাকায় হামলায় আহত সাবেক যুবদল নেতা রাজা মিয়া (৪০) মারা গেছেন। আজ শনিবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
৩৮ মিনিট আগে
পাবনায় ১১ বছর বয়সী তৃতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে সাইফুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার সাদুল্লাপুর ইউনিয়নে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় আবাসিক মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে পাঁচ শিশুশিক্ষার্থী দগ্ধ হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষের ধারণা, ছাদের ওপর দিয়ে যাওয়া উচ্চক্ষমতার বৈদ্যুতিক তারের কারণে তারা বিদ্যুতায়িত হয়েছে। পাঁচজনকেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে