
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় অভিযান চালিয়ে দুই চাঁদাবাজকে আটক করেছেন সেনাসদস্যরা। গতকাল বুধবার (২৮ মে) মধ্যরাতে উপজেলার জালিয়াপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সিন্দুকছড়ি আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন মো. শাইয়েন কাদিরের নেতৃত্বে একটি টহল দল অভিযানে অংশ নেয়।
আটক ব্যক্তিরা হলেন মো. খলিলুর রহমান (৪৭) ও মো. আবু সায়েদ (৪৫)। তাঁরা গুইমারা উপজেলার হাফছড়ি এলাকার বাসিন্দা। তাঁদের কাছ থেকে অবৈধ চাঁদা আদায়ের রসিদ জব্দ করা হয়েছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, গুইমারা উপজেলার অন্তত পাঁচটি স্থানে বিভিন্ন সমিতি ও সংগঠনের নামে নিয়মিতভাবে চাঁদা আদায় করা হতো। স্থানগুলো হলো জালিয়াপাড়া মসজিদের সামনে, কাসেম হোটেলের পাশে, জালিয়াপাড়া পুলিশ ফাঁড়ির পাশে, কাজী টাওয়ারের নিচে এবং হাতিমোড়া পুলিশ বক্সের সামনে।
তাঁদের অভিযোগ, দিনে ও রাতে কাঠ, ইট, বালু ও মালবাহী ট্রাক থেকে বিভিন্ন সমিতির নামে টাকা আদায় করা হয়। চাঁদার অঙ্ক ৫০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত। কোনো চালক টাকা না দিলে তাঁর গাড়ি আটকে দেওয়া হতো।
স্থানীয় এক ট্রাকচালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘প্রতিদিন রাস্তায় চাঁদা দিতে হয়। না দিলে গাড়ি আটকে রাখে। এই নিয়ে আমরা অনেক ভুগেছি।’
প্যাট্রল কমান্ডার ক্যাপ্টেন মো. শাইয়েন কাদির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই চাঁদাবাজকে চাঁদা তোলার সময় আটক করা হয়েছে। চাঁদাবাজদের বিরুদ্ধে সেনাবাহিনীর এই অভিযান চলমান থাকবে।
আটক দুই ব্যক্তিকে পরে গুইমারা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাঁদের খাগড়াছড়ি আদালতে পাঠানো হয়েছে।

ময়মনসিংহ নগরের কৃষ্টপুর এলাকায় হামলায় আহত সাবেক যুবদল নেতা রাজা মিয়া (৪০) মারা গেছেন। আজ শনিবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
৩৭ মিনিট আগে
পাবনায় ১১ বছর বয়সী তৃতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে সাইফুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার সাদুল্লাপুর ইউনিয়নে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় আবাসিক মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে পাঁচ শিশুশিক্ষার্থী দগ্ধ হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষের ধারণা, ছাদের ওপর দিয়ে যাওয়া উচ্চক্ষমতার বৈদ্যুতিক তারের কারণে তারা বিদ্যুতায়িত হয়েছে। পাঁচজনকেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় তাসফিয়া খানম ইভা (১৫) নামে এক মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যা ৬টায় উপজেলার বারশত ইউনিয়নের দুধকুমড়া এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে