
ঈদুল আজহা সামনে রেখে খাগড়াছড়ির বিভিন্ন সীমান্তে পুশ ইন, গরু চোরাচালান ও কোরবানির পশুর চামড়া পাচার রোধে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।
আজ বৃহস্পতিবার সীমান্তের বিভিন্ন টহল ফাঁড়ি পরিদর্শন শেষে এ তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম। তিনি বলেন, সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম বলেন, ‘দেশে কোরবানির পশুর চাহিদা অনুযায়ী পর্যাপ্ত মজুত রয়েছে। দেশীয় খামারিরা যেন ক্ষতিগ্রস্ত না হোন, এ জন্য পার্শ্ববর্তী দেশ থেকে কোনো গরু যেন ঢুকতে না পারে, সে লক্ষ্যে সব বিওপিতে সর্বোচ্চ সতর্ক অবস্থান জারি করা হয়েছে।’
এ ছাড়া ঈদের দীর্ঘ ছুটিতে সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও নিরাপদভাবে ঈদ উদ্যাপন এবং ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সদস্যরা সচেষ্ট থাকবে। সীমান্ত দিয়ে পুশ ইন রোধে রামগড় ব্যাটালিয়ন সীমান্তবর্তী জনসাধারণকে সঙ্গে নিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি বলেন, বিএসএফ কর্তৃক যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে পুশ ইন করার অপচেষ্টার প্রতিবাদে নিয়মিত পতাকা বৈঠকের মাধ্যমে মৌখিক ও লিখিতভাবে প্রতিবাদ জানানো হচ্ছে।
সীমান্তের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে এবং যেকোনো ধরনের অনুপ্রবেশ ও চোরাচালান রোধে কঠোর অবস্থানে রয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

রবিউল নামে এক ব্যবসায়ী বলেন, ঈদের শেষ সময়ের দিকে পশুর হাটে বেচাকেনা বেশি হয়। তিনি গ্রামাঞ্চল থেকে গরু কিনে বিভিন্ন হাটে বিক্রি করেন। তাঁর মতে, এ অঞ্চলের মধ্যে জেঠুয়া বাজারে সবচেয়ে বেশি গরুর বেচাকেনা হয়ে থাকে।
২৬ মিনিট আগে
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় পূর্ববিরোধের জেরে জিল্লুর রহমান (৫০) নামে এক জামায়াত নেতাকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় যুবক আব্দুর রহমান, স্বপন ও তাঁদের সহযোগীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার দাশমরিচ এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেট বিভাগে হামের পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ২৮৩ জন রোগী।
২ ঘণ্টা আগে
তথ্য গোপন করে প্রায় ১৬ বছর ধরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ২০ নম্বর শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদে দায়িত্ব পালন করছেন মৌসুমী দস্তিদার। অনুসন্ধানে জানা গেছে, নিয়োগের সময় তিনি সরকারি বিধিমালার শর্ত ভঙ্গ করে ভুয়া ঠিকানা ব্যবহার করেছিলেন।
২ ঘণ্টা আগে