
খাগড়াছড়ির রামগড় সীমান্তবর্তী ফেনী নদীর পাড়ে খেলতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে কাজী মিনহাজ (৮) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। তাকে উদ্ধারে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা চালায়। আজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত শিশুটির সন্ধান না পেয়ে উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। আগামীকাল শনিবার আবার তল্লাশি অভিযান শুরু করা হবে।
নিখোঁজ শিশুটি ফেনীর ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ সতের গ্রামের কাজী মঞ্জুর ইসলামের ছেলে।
আজ দুপুরে সে নিখোঁজ হয়। নিখোঁজের পর রামগড় ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা নদীর নিম্নভাগের এক কিলোমিটার এলাকায় সন্ধান চালায়। কোনো খোঁজ না পেয়ে ফায়ার সার্ভিসের রাঙামাটি ডুবুরি দলকে খবর দিলে তারা বিকেল ৪টা থেকে উদ্ধার অভিযান শুরু করে।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার মিনহাজ রামগড়ের ফেনীরকুলে নানাবাড়িতে আসে। ছাগলনাইয়ায় তাদের বাড়িতে বন্যার পানি উঠলে তাকে নানাবাড়ি পাঠানো হয়। আজ দুপুর ১২টা ২০ মিনিটের সময় ফুফাতো বোনের সঙ্গে খেলতে গিয়ে নদীর পাড়ে গেলে কাদার মধ্যে পা পিছলে পড়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ।
নিখোঁজ শিশুর মামা মোশাররফ হোসেন বলেন, ‘বন্যা থেকে বাঁচাতে ভাগিনাকে এখানে এনেছিলাম, কে জানত এখানেই সর্বনাশ হবে। এখন অন্তত দেহটা পেলেও একটু শান্তি পেতাম।’
রামগড় ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা বিশান্তর বড়ুয়া বলেন, নদীতে প্রচণ্ড স্রোত রয়েছে। সম্ভাব্য সব জায়গায় তল্লাশি করেছে ডুবুরি দল। কোথাও সন্ধান পাওয়া যায়নি।
রাঙামাটির ডুবুরি দলের টিম লিডার আলী হোসেন চৌধুরী জানান, তাঁরা ছয়জনের একটি দল নিয়ে রামগড়ে এসে সন্ধান চালিয়েছেন। সন্ধ্যা হওয়ায় অভিযান স্থগিত করা হয়েছে। আগামীকাল সকাল থেকে আবার উদ্ধার অভিযান চালানো হবে।

ফেনীর ফুলগাজীতে সিএনজি অটোরিকশা ও একটি খালি মুরগিবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) সন্ধ্যায় ফুলগাজী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
৬ ঘণ্টা আগে
পটুয়াখালীর কলাপাড়ায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিক মোয়াজ্জেম হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের মাছ বাজার সংলগ্ন সদর সড়কে এ ঘটনা ঘটে।
৭ ঘণ্টা আগে
রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের হরিহরপাড়া গ্রামে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আব্দুর রাজ্জাক (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
৭ ঘণ্টা আগে
দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন। শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ হাসান পৌর শহরে এই অভিযান চালায়।
৭ ঘণ্টা আগে