
বৈশাখের প্রথম দিনে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার ঝড়ে ৪৫টি ঘর ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যাপক ক্ষতি হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার আলুটিলা পুনর্বাসনপাড়া, চৌদ্দকরপাড়া ও হৃদয় মেম্বারপাড়ার ওপর দিয়ে এই কালবৈশাখী আঘাত হানে। ঝড়ের কবলে পড়ে পাড়া তিনটির ত্রিপুরা সম্প্রদায়ের বহু পরিবার বৈসু উৎসব পালন করতে পারেনি।
আজ মঙ্গলবার বিকেলে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখা যায়, বাঁশ, টিন দিয়ে তৈরি বহু ঘরের চাল উড়ে মাটিতে পড়ে আছে। ঘর মুচড়ে ফেলে দিয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ঘর মেরামত করছে। ঘরের কাপড়সহ প্রয়োজনীয় সামগ্রী রোদে শুকাচ্ছে। ঘরে অবস্থান করার কোনো পরিবেশ নেই। তাঁরা আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নিয়েছেন। অনেকে কোনোরকমে ঘর মেরামত করে থাকছেন। তবে বৃষ্টি এলে তাঁদের ঘরে থাকার ব্যবস্থা নেই।
সুভাষ ত্রিপুরা নামের একজন বলেন, ‘আমরা জুমচাষ করে খাই। নতুন ঘর তুলেছি দুই সপ্তাহ হয়েছে। বাতাস ও ভারী বৃষ্টিতে ঘরটি ভেঙে পড়ে গেছে। রাতে খোলা ঘরে ঘুমাতে হবে। বৈসু উৎসব করতে পারিনি।’
কিরণ ত্রিপুরা ও নয়ন ত্রিপুরা জানান, তাঁদের বাঁশ, গাছ ও টিন কিনতে হবে, কিন্তু টাকা নেই। ঘরে চালও নেই। গতকাল থেকে না খেয়ে দিন কাটাচ্ছেন তাঁরা।
আলুটিলা পুনর্বাসনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগম বলেন, কালবৈশাখী ঝড়ে স্কুল ভবনের অর্ধেক অংশের চাল উড়ে গেছে। বই-খাতা, ফ্যান, সোলার প্যানেল, বোর্ডসহ আসবাব নষ্ট হয়ে গেছে। আগামীকাল স্কুল খুলতে হবে, কিন্তু ক্লাস নেওয়ার মতো পরিবেশ নেই। বিষয়টি মাটিরাঙ্গা শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে।

আলুটিলা পুনর্বাসনপাড়ার কারবারি সূর্যকিরণ ত্রিপুরা বলেন, ‘গতকাল বিকেলে শিলাবৃষ্টি ও তীব্র বাতাসে আমাদের পাড়ার ২৬টি ঘর ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে।’
মাটিরাঙ্গার ৬ নম্বর ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য শান্তিময় ত্রিপুরা বলেন, ‘ঝড়ে আলুটিলা পুনর্বাসনপাড়া, চৌদ্দকরপাড়া ও হৃদয় মেম্বারপাড়ায় ৪৫টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তিন গ্রামের অনেক মানুষ বৈসু উৎসব পালন করতে পারেননি। দুই দিন ধরে অনেক পরিবার ভাত খেতে পারেনি। ক্ষতিগ্রস্তদের তালিকা করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে জমা দিয়েছি।’
এদিকে পুনর্বাসনপাড়া ক্ষতিগ্রস্ত এলাকায় দুপুরে পরিদর্শনে যান মাটিরাঙ্গার ইউএনও মনজুর আলম। তিনি বলেন, ‘ক্ষতিগ্রস্ত পরিবারদের তালিকা পেয়েছি। সরেজমিন দেখলাম। আগামীকাল (বুধবার) ক্ষতিগ্রস্তদের চাল দেওয়া হবে। জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে সহায়তা করা হবে।’
এ বিষয়ে খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, ‘ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা নিয়ে ইউএনও কাজ করছেন। ক্ষতিগ্রস্তদের কী করা যায়, দেখছি।’

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ। অভিযানকালে মাদক সেবনের অপরাধে এমদাদকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়
১২ মিনিট আগে
জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর শাহপাড়ার মণ্ডলবাড়ির বাসিন্দা মো. জাকারিয়া ইসলাম মাহী ও মো. মোয়াজ বিল্লাহ শাহী এবারের এসএসসি পরীক্ষায় এমন সাফল্য অর্জন করেছে। তারা গাইবান্ধা সুরুজ্জাহান উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তাদের বাবা চন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
১৫ মিনিট আগে
জরুরি বিভাগে ভর্তি এক সংকটাপন্ন রোগী, বাঁচিয়ে রাখার আকুল চেষ্টা চলছে ‘লাইফ সাপোর্ট’ দিয়ে! কোনো লাইফ সেভিং মেডিকেল ইকুইপমেন্ট নয়, রাঙামাটির নানিয়ারচরের নবনির্মিত একটি কালভার্ট টিকে আছে স্থানীয়দের দেওয়া কয়েকটি বাঁশের খুঁটির ওপর ভর করে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্মিত এই কালভার্টটি
২১ মিনিট আগে
ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের ১ কোটি ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় একাধিকবার গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও এতদিন গ্রেপ্তার হননি চট্টগ্রাম জেলা প্রশাসনের সাবেক সার্ভেয়ার মো. নুর চৌধুরী (৫২)। অবশেষে আদালতে আত্মসমর্পণ করলে তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর
২৫ মিনিট আগে