
পাহাড়ে বর্ণিল আয়োজনে উদ্যাপিত হয়েছে বুদ্ধপূর্ণিমা। এই উপলক্ষে খাগড়াছড়িতে আজ রোববার সকালে বুদ্ধস্নান, পঞ্চশীল ও অষ্টশীল প্রার্থনা, সংঘদান, অষ্টপরিষ্কার দান করেন ভক্তরা।
অনুষ্ঠানে আহিমা মারমা, মং মারমা ও খিংসাই মং মারমা জানান, বুদ্ধের ত্রিস্মৃতিবিজড়িত আজকের দিনটি। এদিনে সব বৌদ্ধধর্মালম্বীর একটি বিশেষ দিন। এ পুণ্যের প্রভাবে বিশ্বের হানাহানি অচিরে বন্ধ হয়ে বিশ্বের সব প্রাণী সুখে থাক, এই কামনা করেন।
বৈশাখী পূর্ণিমা উদ্যাপন কমিটির আহ্বায়ক ম্রাসাথোয়াই মারমা জানান, সকালে বিহারে পঞ্চশীল গ্রহণ, বুদ্ধপূজা, ফুলপূজা, সংঘদান, অষ্টপরিষ্কার দান, বুদ্ধমূর্তি দান, ভান্তেদের পিণ্ডদানসহ নানা ধরনের দান করা হয়। দুপুরে র্যালি ও সন্ধ্যায় হাজারো প্রদীপ প্রজ্বালন করা হয়েছে।
খাগড়াছড়ি য়ংড বৌদ্ধবিহারের অধ্যক্ষ ক্ষেমাসারা মহাথের জানান, আজকের এই বিশেষ দিনটিতে ভগবান বৌদ্ধ পৃথিবীতে জন্ম, বৌদ্ধত্ব ও নির্বাণ লাভ করেন। ত্রিস্মৃতিবিজড়িত আজকের দিনটি বৌদ্ধধর্মাবলম্বীদের কাছে বিশেষ দিন। যার কৃপায় পৃথিবীর মানুষ থেকে প্রাণিকুল সুখ–শান্তি লাভ করে।
এদিকে বিকেল সাড়ে ৪টায় য়ংড বৌদ্ধবিহারের মোমবাতি প্রজ্বালন, পায়রা ও বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালি উদ্বোধন করেন ২০৩ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরিফ মো. আমান হাসান।
র্যালিটি শাপলা চত্বর হয়ে চেঙ্গি স্কোয়ার ঘুরে আবার য়ংড বৌদ্ধবিহারে এসে শেষ হয়। র্যালিতে সদর উপজেলা ছাড়াও বিভিন্ন উপজেলার বিহারের বৌদ্ধভিক্ষু ও কয়েক হাজার ভক্ত অংশ নেন। এ সময় সদর জোন কমান্ডার লে. কর্নেল খাদেমুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) রুমানা আক্তার, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, বৈশাখী পূর্ণিমা উদ্যাপন কমিটির আহ্বায়ক ম্রাসাথোয়াই মারমা, বৈশাখী পূর্ণিমা উদ্যাপন কমিটির যুগ্ন আহ্বায়ক কংজপ্রু মারমা উপস্থিত ছিলেন।

নেত্রকোনার মোহনগঞ্জে ইয়াবাসহ মো. রাসেল মিয়া (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে মোহনগঞ্জ পৌরশহরের কাজিয়াটি এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
২ মিনিট আগে
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) নবনিযুক্ত কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ বলেছেন, এই নগরকে সুন্দর রাখার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখানো। এটি বাস্তবায়নে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।
১১ মিনিট আগে
‘ফ্যাসিস্টরা দেশ থেকে পালিয়ে গেছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। ১৭ বছর বাংলাদেশের মানুষদের ওপর অন্যায়ভাবে দমন-নিপীড়ন আর অত্যাচার চালিয়েছে তারা। সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করেছে। ২৪-এর গণ-অভ্যুত্থানে মানুষ তাদের অধিকার ফিরে পেয়েছে। ভবিষ্যতে আর কাউকে ফ্যাসিস্ট হতে দেওয়া হবে না।
২২ মিনিট আগে
নালিতাবাড়ীতে ইয়াবাসহ জনতার হাতে আটকের পর ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। জেলা ছাত্রদলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বরুয়াজানি শহীদ মুক্তিযোদ্ধা কলেজ ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো. ছাদেক হোসেনকে অব্যাহতি দেওয়া হয়েছে।
২৪ মিনিট আগে