
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পর্যটকবাহী বাস উল্টে অন্তত ১০ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে উপজেলার আলুটিলার পর্যটনকেন্দ্রে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজবাড়ীর আমিনা খাতুন বিদ্যাপীঠ থেকে ১৭ জন শিক্ষক কমফোর্ট গোল্ডেন এক্সপ্রেস নামের বাসে করে খাগড়াছড়ি আসছিলেন। আলুটিলা আসতেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মাঝ সড়কে উল্টে যায়। তাতে ১০ জন আহত হয়।
খাগড়াছড়ি ট্রাফিক পুলিশের পরিদর্শক সুমন জাহিদ বলেন, ‘আমার ধারণা, চালক ঘুমিয়ে পড়েছিলেন। তাতে বাসটি পাহাড়ের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়।’
খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) রিপল বাপ্পি বলেন, বাস দুর্ঘটনায় আহত ১০ জনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে দুজনের আঘাতটা একটু বেশি। তবে আপাতত কেউ আশঙ্কাজনক নেই।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা আজকের পত্রিকাকে বলেন, আহতদের মধ্যে কয়েকজনের হাত-পা ভেঙেছে। অন্যদের অবস্থা বেশি গুরুতর নয়।
এদিকে বাসটি সড়কের ওপর উল্টে যাওয়ায় উভয় প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খাগড়াছড়ির সঙ্গে কয়েক ঘণ্টা ঢাকা-চট্টগ্রামে যান চলাচল বন্ধ ছিল। তবে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ওই নারী দীর্ঘদিন ধরে মিঠাছড়া বাজার ও আশপাশের এলাকায় অবস্থান করছিলেন। আজ সকালে তাঁকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ডায়নামিক হাসপাতালের সামনে শুয়ে থাকতে দেখা যায়। স্থানীয় কয়েকজন তাঁকে খাবারও দেন। দুপুরের দিকে তাঁর কোনো নড়াচড়া না থাকায় বিষয়টি মিরসরাই থানা-পুলিশকে জানানো হয়।
১ মিনিট আগে
ময়মনসিংহ নগরের কৃষ্টপুর এলাকায় হামলায় আহত সাবেক যুবদল নেতা রাজা মিয়া (৪০) মারা গেছেন। আজ শনিবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
৩৮ মিনিট আগে
পাবনায় ১১ বছর বয়সী তৃতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে সাইফুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার সাদুল্লাপুর ইউনিয়নে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় আবাসিক মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে পাঁচ শিশুশিক্ষার্থী দগ্ধ হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষের ধারণা, ছাদের ওপর দিয়ে যাওয়া উচ্চক্ষমতার বৈদ্যুতিক তারের কারণে তারা বিদ্যুতায়িত হয়েছে। পাঁচজনকেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে