জয়পুরহাটে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ সোমবার সকালে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক রফিকুল ইসলাম স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গতকাল রোববার রাত ২ টির দিকে জেলার ক্ষেতলাল উপজেলার নওটিকা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন উপজেলার নওটিকা গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে মুরাদ মিয়া (৩০) ও একই উপজেলার শুরতা গ্রামের জামাল উদ্দিন আকন্দের ছেলে জামিল আকন্দ (২৪)।
অধিনায়ক রফিকুল ইসলাম জানান, ক্ষেতলাল থানার নওটিকা এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের দুজন ছিনতাইকারীকে হাতেনাতে আটক করে। পরে আজ তাঁদের বিরুদ্ধে জয়পুরহাটের ক্ষেতলাল থানায় মামলা দিয়ে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।

বরগুনার আমতলীতে এমইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম কবিরের বিরুদ্ধে বিদ্যালয়ের বই ও আসবাবপত্র পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে। আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থার দাবি জানিয়েছে।
১৬ মিনিট আগে
রাঙামাটির কাপ্তাই উপজেলায় ওয়াগ্গাছড়া চা-বাগানে ১৭ সদস্যের একটি বন্য হাতির দল এক মাস ধরে অবস্থান করছে। হাতির আক্রমণে শ্রমিকদের ঘরবাড়ি, কাঁচা সড়ক ও গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। আতঙ্কে ২ নম্বর সেকশনের অনেক চা-শ্রমিক কর্ণফুলী নদীর উত্তর পাড়ে আশ্রয় নিয়েছেন।
১৬ মিনিট আগে
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান। সোমবার (৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহআলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
২০ মিনিট আগে
সাভারের আমিনবাজার ও আশুলিয়া রাজস্ব সার্কেল কার্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে সেবার মান, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ও প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি অনিয়ম, সার্ভার সমস্যা ও লাইসেন্সবিহীন নামজারি কার্যক্রমের বিষয়ে...
২৩ মিনিট আগে