
জয়পুরহাটের পাঁচবিবিতে বড় ভাইয়ের বউকে ধর্ষণের অভিযোগে দেবর ও নাতিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার লকনাহার গ্রামের মৃত খাজের আলীর ছেলে করিম হোসেন দুদু (৬০) ও আব্দুল ওয়াহেদের ছেলে সাব্বির হোসেন (২৭)।
মামলা সূত্রে জানা যায়, দুই বছর আগে ওই গৃহবধূর স্বামী মারা যাওয়ার পর থেকে ছোট একটি মেয়েকে নিয়ে বাড়িতে একাই বসবাস করতেন। এই সুযোগে গত ৩ মার্চ রাতে দেবর দুদু নাতি সাব্বিরের সহযোগিতায় গৃহবধূর ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করেন। এরপর বিয়ের প্রলোভনেও একাধিকবার ধর্ষণে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হন গৃহবধূটি। বিয়ের কথা বলতে গেলে ভাবিকে হত্যার হুমকি দেন দেবর ও নাতি। অসহায় গৃহবধূ সন্তানের পিতৃপরিচয় ও জীবনের নিরাপত্তায় গত শনিবার রাতে থানায় ধর্ষণ মামলা করেন।
ভুক্তভোগী নারী করিম হোসেন দুদুর বড় ভাইয়ের দ্বিতীয় স্ত্রী।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, এ ঘটনায় আসামিদের গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট এলাকায় কাজল আক্তার (৩০) নামে এক গৃহবধূর হাত-পা বাঁধা ও মুখে স্কচটেপ লাগানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ তালবাড়িয়া গ্রামের ইসমাইল মাস্টারের বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় ট্রাকের হেলপার ও এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের ডুবি-কাটাখালী বাণিজ্যিক খালের ভয়াবহ ভাঙনে বিলীন হয়ে গেছে ডুবি থেকে কাটাখালীর একমাত্র প্রধান সড়ক এবং কয়েকটি গুরুত্বপূর্ণ পুল বা সাঁকো। প্রায় এক দশক ধরে চলমান এ ভাঙনে এলাকার যোগাযোগব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে। খালের তীব্র ভাঙনে ইতিমধ্যে কয়েক শ একর ফসলি
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নে কাবিটা প্রকল্পের রাস্তা সংস্কারের কাজ না করেই বিল উত্তোলনের অভিযোগে সংবাদ প্রকাশের এক দিন পরই কাজ শুরু হয়েছে। শনিবার সকাল থেকে প্রকল্পের আওতায় রাস্তা সংস্কারের কাজ শুরু করেন সংশ্লিষ্টরা।
১ ঘণ্টা আগে