
ঝিনাইদহের শৈলকুপার শিশু যাইয়ানা জোহানী ঐক্য গণিতে অসাধারণ প্রতিভার নজির স্থাপন করেছে। ১১ বছর বয়সে শিশুদের জন্য অনুষ্ঠিত ৩টি আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে একটিতে গ্র্যান্ড চ্যাম্পিয়ন ও একটিতে ফার্স্ট রানার্সআপের গৌরব অর্জন করেছে। জাতীয় পর্যায়ে গণিত অলিম্পিয়াডে ৫ বার গ্র্যান্ড চ্যাম্পিয়ন হয়েছে সে। সে প্রথমবার মাত্র সাড়ে ৪ বছর বয়সে আলোহা গণিত অলিম্পিয়াডে অংশ নেয় এবং গ্র্যান্ড চ্যাম্পিয়ন হয়।
যাইয়ানা জোহানী ঐক্য ঢাকা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ইউরোলজি বিশেষজ্ঞ ডা. তৌহিদ বেলাল তপন ও বারডেম হাসপাতালের চিকিৎসক নাজিয়াত ফারাফ তানিয়ার মেয়ে।
এ বিষয়ে ডা. তৌহিদ বেলাল তপন বলেন, ২০১৫ সালে কক্সবাজারে শিশুদের জন্য অনুষ্ঠিত আলোহা গণিত অলিম্পিয়াডে সাড়ে ৪ বছর বয়সে ঐক্য অংশ নেয় এবং গ্র্যান্ড চ্যাম্পিয়ন হয়। বিদেশে প্রথম ইন্দোনেশিয়াতে অনুষ্ঠিত শিশুদের গণিত অলিম্পিয়াডে অংশ নিয়ে গ্র্যান্ড চ্যাম্পিয়ন ট্রফি লাভ করে। চীন ও রাশিয়াতে অনুষ্ঠিত গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করে গ্র্যান্ড চ্যাম্পিয়ন হয়। শুধু তাই নয়, মালয়েশিয়াতে অনুষ্ঠিত গণিত অলিম্পিয়াডে ফার্স্ট রানার্সআপ হয় সে।
ডা. তৌহিদ বেলাল তপন আরও বলেন, জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত শিশুদের গণিত অলিম্পিয়াডে ৫ বার গ্র্যান্ড চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে ঐক্য। গণিত অলিম্পিয়াডে শিশু শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারে। বর্তমানে আমার মেয়ে স্কলাস্টিকার ধানমন্ডি শাখার ৪র্থ শ্রেণির ছাত্রী। সে পড়াশোনার পাশাপাশি আবৃতি ও নৃত্যতেও পারদর্শী।
সফলতা নিয়ে ঐক্য বলে, আমার এ সাফল্য অর্জনের জন্য বাবা-মা উৎসাহ জোগান ও গাইড করেন। ভবিষ্যতে আরও ভালো ফল করব বলে আশা করছি।

রাজধানী ঢাকায় প্রায় প্রতিদিনই অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার হচ্ছে। পরে পরিচয় শনাক্ত হওয়া মরদেহ মর্গ থেকে নিয়ে যান স্বজনেরা। পরিচয় শনাক্ত না হওয়া মরদেহগুলো পড়ে থাকে মর্গে ‘বেওয়ারিশ’ হিসেবে। পরে এসব মরদেহ দাফন ও সৎকারের জন্য হস্তান্তর করা হয় আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে।
৪ ঘণ্টা আগে
‘হাকালুকি হাওরে আগের মতো মাছ মেলে না। হাওরের পানির নিচে হাত দিলেই শুধু প্লাস্টিক হাতে আসে। হাওরের গভীরতা অনেকটাই কমে গেছে। আগে যে জায়গায় ১৫-২০ ফুট গভীর পর্যন্ত পানি ছিল, এখন সেই জায়গায় মাত্র ৫-৭ ফুট। পলিমাটি ও বালু এসে ধীরে ধীরে বিলগুলো ভরাট হয়ে যাচ্ছে। সরকারিভাবে হাওর রক্ষার কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
৫ ঘণ্টা আগে
সিলেটে হাম ও এর উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় হাসপাতালগুলোতে তিল ধারণের ঠাঁই নেই। হামের জন্য ডেডিকেটেড হাসপাতালে ধারণক্ষমতার প্রায় দ্বিগুণ রোগী ভর্তি রয়েছে। আবার অনেক শিশুর অভিভাবক শয্যা না পেয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটছেন।
৫ ঘণ্টা আগে
বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসে সংঘবদ্ধ হয়ে যাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হয়ে বিক্ষোভ, মিছিল ও গোপন বৈঠক না করতে পারে, সেজন্য কঠোর নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
৬ ঘণ্টা আগে