ঝিনাইদহের কালীগঞ্জে বাসের ধাক্কায় আব্দুস সামাদ (৫৯) নামের এক পৌর কর্মচারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কালীগঞ্জ শহরের ঢাকা-খুলনা সড়কের রেজিস্ট্রি অফিসের সামনে এ ঘটনা ঘটে।
আব্দুস সামাদ কালীগঞ্জ পৌরসভার আড়পাড়ায় বসবাস করতেন। তাঁর গ্রামের বাড়ি উপজেলার হাজিপুর মুন্দিয়ায়। তিনি পৌরসভার কসাইখানা পরিদর্শক ছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুস সামাদ শহরের বৈশাখী তেলপাম্প এলাকার একটি গোশতের দোকান পরিদর্শন শেষে মোটরসাইকেল চালিয়ে শহরের দিকে যাচ্ছিলেন। উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের সামনে পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা রূপসা পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাঁকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
কালীগঞ্জ পৌরসভার প্রকৌশলী মো. কবীর হাচান জানান, প্রতিদিনের মতো আজ সকালেও গোশতের দোকান পরিদর্শনে বের হয়েছিলেন আব্দুস সামাদ। দুই মাস পর তাঁর অবসরে যাওয়ার কথা ছিল।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাসটি আটক করা হয়েছে, তবে চালক ও সহকারীরা পালিয়েছেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

নাটোরের লালপুরে অনলাইন জুয়া, বেটিং ও সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাকিংয়ের অভিযোগে পৃথক দুটি অভিযানে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অনলাইন জুয়া ও প্রতারণার কাজে ব্যবহৃত ৫টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
১৪ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুরে ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাটলা ইউনিয়নের উত্তর কাটলা গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে
১৯ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে বগা ফেরিঘাট থেকে ‘দশমিনা ট্রাভেলস’ নামের একটি বাসে ঢাকার উদ্দেশে রওনা হন সমীর। পরে রাত ২টার দিকে বোন পূজার মোবাইলে খুদে বার্তা পাঠান তিনি। পরদিন বিকেলেও পরিবারের সঙ্গে তাঁর কথা হয় এবং তিনি ঢাকায় পৌঁছেছেন বলে জানান। তবে এর পর থেকেই তাঁর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া...
১৭ মিনিট আগে
মরিয়মের বিয়ের আগে থেকেই ওবায়দুর রহমানের সঙ্গে গাজী নজরুল ইসলামের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তাঁদের বিয়েসংক্রান্ত বিভিন্ন কার্যক্রমেও তিনি যুক্ত ছিলেন বলে তদন্তে তথ্য পাওয়া গেছে। মরিয়মের মৃত্যুর ঘটনায় তাঁর ভূমিকা কী ছিল, তা জানতে তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়...
২০ মিনিট আগে