
কুষ্টিয়ায় একটি বহুতল ভবনের গ্যারেজে কয়েক কোটি টাকা মূল্যের একটি গাড়ির সন্ধান মিলেছে। বিলাসবহুল গাড়িটি ঝিনাইদহের নিহত সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের বলে জানতে পেরেছে পুলিশ।
জানা গেছে, তিন মাস আগে কুষ্টিয়ার পুলিশ লাইনের সামনে শাফিনা টাওয়ারের গ্যারেজে টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো ব্র্যান্ডের কালো রঙের একটি গাড়ি আনা হয়। কয়েক কোটি টাকার বিলাসবহুল ওই গাড়ি নিয়ে সন্দেহ সৃষ্টি হলে পুলিশ গাড়ির মালিকের সন্ধানে নামে। গতকাল সোমবার রাতে যাচাইবাছাই করে পুলিশ জানতে পারে, গাড়িটির মালিক ছিলেন কলকাতায় হত্যাকাণ্ডের শিকার হওয়া এমপি আনার।
ঘটনাস্থলে থাকা কুষ্টিয়া মডেল থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) স্বপন আজকের পত্রিকাকে বলেন, তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে সংসদ সদস্যর স্টিকার ও গাড়ির কাগজপত্র পাওয়া গেছে। কাগজে গাড়িটির মালিক হিসেবে সাবেক এমপি আনোয়ারুল আজিম আনারের নাম রয়েছে। তবে গাড়িটি এখানে কীভাবে এল, তা নিয়ে তদন্ত চলছে। গাড়িটি পুলিশি হেফাজতে নিয়ে রাতে গ্যারেজের প্রহরীকে দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে। আজকের পত্রিকার হাতে আসা গাড়ির কাগজপত্রে ২০২৩ সালের মডেলের টয়োটা ব্র্যান্ডের গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-ঘ ১২-৬০৬০ উল্লেখ করা আছে। শাফিনা টাওয়ারের গ্যারেজের দায়িত্বে থাকা প্রহরী আলমগীর জানান, প্রায় তিন মাস আগে একটি তামাক কোম্পানির দুই কর্মকর্তা গাড়িটি রেখে যান। তাঁদের কোম্পানির বায়ারদের জন্য ভবনের দুই, তিন ও চারতলায় পাঁচটি ফ্ল্যাট ভাড়া নেওয়া আছে।
এ বিষয়ে জানতে শাফিনা টাওয়ারের মালিক শামসুদ্দিন আলম ওরফে শাহিনের মুঠোফোনে কল দিলে তিনি রিসিভ করেননি।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, গাড়িটির তথ্য দেওয়ার জন্য ভবন মালিক সময় নিয়েছেন। বিষয়টি যাচাইবাছাই করে ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগ নেতা আনোয়ারুল আজিম আনার ছিলেন ঝিনাইদহ-৪ আসনের তিনবারের সংসদ সদস্য। গত বছরের মে মাসে চিকিৎসার জন্য ভারতে গিয়ে তিনি নিখোঁজ হন। পরে কলকাতায় তিনি খুন হয়েছেন বলে জানা যায়।

ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট এলাকায় কাজল আক্তার (৩০) নামে এক গৃহবধূর হাত-পা বাঁধা ও মুখে স্কচটেপ লাগানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ তালবাড়িয়া গ্রামের ইসমাইল মাস্টারের বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
১০ মিনিট আগে
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় ট্রাকের হেলপার ও এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
২৫ মিনিট আগে
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের ডুবি-কাটাখালী বাণিজ্যিক খালের ভয়াবহ ভাঙনে বিলীন হয়ে গেছে ডুবি থেকে কাটাখালীর একমাত্র প্রধান সড়ক এবং কয়েকটি গুরুত্বপূর্ণ পুল বা সাঁকো। প্রায় এক দশক ধরে চলমান এ ভাঙনে এলাকার যোগাযোগব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে। খালের তীব্র ভাঙনে ইতিমধ্যে কয়েক শ একর ফসলি
২৭ মিনিট আগে
সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নে কাবিটা প্রকল্পের রাস্তা সংস্কারের কাজ না করেই বিল উত্তোলনের অভিযোগে সংবাদ প্রকাশের এক দিন পরই কাজ শুরু হয়েছে। শনিবার সকাল থেকে প্রকল্পের আওতায় রাস্তা সংস্কারের কাজ শুরু করেন সংশ্লিষ্টরা।
৩২ মিনিট আগে