
ঝিনাইদহে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে সদর উপজেলার দোগাছী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো দোগাছী গ্রামের রিপন মণ্ডলের ছেলে লামিম হুসাইন (৫) এবং আড়ুয়াকান্দি গ্রামের উজ্জল হোসেনের ছেলে অর্পণ (৭)। সম্পর্কে তারা মামাতো-ফুপাতো ভাই।
জানা যায়, গত বৃহস্পতিবার সদর উপজেলার দোগাছী গ্রামে রিপন মণ্ডলের (ফুপা) বাড়িতে দাদির সঙ্গে বেড়াতে আসে অর্পণ। আজ শনিবার সকালে লামিম ও অর্পণ পার্শ্ববর্তী খালে বড়শি দিয়ে মাছ ধরতে যায়। সে সময় অসাবধানতাবশত তারা পানিতে পড়ে যায়।
কিছুক্ষণ পর খালের পাড়ে তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্য ও এলাকার মানুষ খোঁজাখুঁজি করতে থাকে। এরপর ওই খালের পানিতে ভাসতে দেখে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ফারহানা শারমিন বলেন, ‘আমরা শিশু দুটিকে মৃত অবস্থায় হাসপাতালে পেয়েছি। হাসপাতালে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।’
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, খালের পানিতে ডুবে ফুপাতো-মামাতো দুই ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে।

রাজধানীর পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যায় জড়িত থাকার অভিযোগে আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-৪-এর মিডিয়া কর্মকর্তা কে এন রায় নিয়তির গণমাধ্যমে পাঠানো খুদে বার্তার তথ্য অনুযায়ী, গ্রেপ্তার দুজন কিবরিয়া হত্যা মিশনে অংশগ্রহণকারী শুটার। বিদেশি রিভলবার, গুলিসহ তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
২৭ মিনিট আগে
পরিবারের সদস্যরা শুক্রবার সকালে রাসেলকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অভিযোগ রয়েছে, এ সময় পান্না বিশ্বাসের লোকজন সেখানে এসে চায়নিজ কুড়াল দিয়ে রাসেলকে কুপিয়ে গুরুতর আহত করে।
৩৩ মিনিট আগে
নিহত কিবরিয়া শাহরাস্তি উপজেলার রায়শ্রী ইউনিয়নের রায়শ্রী গ্রামের নুরু মিয়ার ছেলে। আহত নারী রিনা বেগম (২৫) একই উপজেলার পিপলকরা এলাকার আবু সুফিয়ানের স্ত্রী। রিনাসহ অপর যাত্রীরা হাজীগঞ্জ থেকে সিএনজিচালিত অটোরিকশায় চাঁদপুর শহরে যাচ্ছিলেন।
৪১ মিনিট আগে
জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সহিংসতা, অগ্নিসংযোগ ও রাজনৈতিক প্রতিপক্ষের কার্যালয়ে হামলার অভিযোগে দায়ের করা মামলায় রংপুরের গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে গঙ্গাচড়া সদর ইউনিয়নে তাঁর নিজ বাড়ি থেকে...
১ ঘণ্টা আগে